Durga Puja Special : দেখে নিন পুজো স্পেশাল খিচুড়ি তৈরির রেসিপি

Posted By:

দুর্গা পুজো মানেই নতুন পোশাক, মায়ের আরাধনা, ধুনুচি নাচ, ঢাকের তাল, বন্ধু ও পরিবারের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া আর ঘরে ঘরে চলে দেদার ভুরিভোজ। সম্পূর্ণ বাঙালিয়ানা ধাঁচে হেঁশেলে তৈরি হয় বিভিন্ন রকমের পদ। তবে দুর্গাপুজোয় ভোগের খিচুড়ি না পেটে পড়লে যেন পুজো সম্পূর্ণই হয় না। অনেকের মতে, ভোগের খিচুড়ির স্বাদ নাকি একদম আলাদা হয়। তাহলে দেখে নিন পুজো স্পেশাল খিচুড়ি রান্নার রেসিপি।

উপকরণ

এক কাপ গোবিন্দভোগ চাল

৩/৪ কাপ মুগ ডাল

২টো আলু অর্ধেক করে কাটা

২ কাপ ফুলকপি

১ কাপ কড়াইশুঁটি

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

১ চা চামচ গরম মশলা গুঁড়ো

৩/৪ চা চামচ আদা বাটা

২টো কাঁচা লঙ্কা বাটা

পরিমাণমতো ঘি

তেল পরিমাণমতো

পরিমাণমতো জল

স্বাদমতো নুন

১ চা চামচ গোটা জিরে

১টা দারুচিনি

৩টে ছোট এলাচ

৩টে লবঙ্গ

২টো তেজপাতা

আরও পড়ুন : বাড়িতেই বানান মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই, দেখুন রেসিপি

তৈরির পদ্ধতি

১) চাল ভাল করে ধুয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন।

২) মুগ ডাল একটু ভেজে নিয়ে, ডাল ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে রাখুন।

৩) ফুলকপির টুকরোগুলো গরম জলে ভাপিয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

৪) এবার কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো আলু ভেজে নিন। তারপর ফুলকপি ভেজে তুলে রাখুন।

৫) এরপর যে পাত্রে খিচুড়ি তৈরি করবেন তাতে ঘি দিয়ে গোটা জিরে, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়ুন।

৬) সুন্দর গন্ধ বেরোলে ভাজা মুগ ডাল দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন।

৭) এবার চাল দিয়ে দিন। চাল, ডাল ভাল করে মিশিয়ে একটু নেড়ে নিন।

৮) তারপর ভাজা আলু ও ফুলকপি দিন। হলুদ-লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে কড়াইশুঁটি দিয়ে দিন।

৯) এবার জল, গরম মশলা ও নুন দিয়ে ঢেকে দিন সমস্ত উপাদান সিদ্ধ হওয়ার জন্য।

১০) হয়ে গেলে খিচুড়ির উপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion