Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Dry Fruits Laddu Recipe : সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে ফেলুন ড্রাই ফ্রুটস লাড্ডু
ড্রাই ফ্রুটস স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, তা আমরা সকলেই জানি। শুকনো ফল বা ড্রাই ফ্রুটসে টাটকা ফলের চেয়ে অনেক বেশি ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এতে অনেকটাই বেশি। মেদ ঝরাতেও ড্রাই ফ্রুটস খুব কার্যকরী। যে কারণে ড্রাই ফ্রুটস যে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। চিকিৎসকরাও রোজকার ডায়েটে ড্রাই ফ্রুটস রাখার পরামর্শ দেন। আজ আপনাদের জানাব ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপি, যা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও ভাল।

ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরির উপকরণ
৩ টেবিল চামচ কিশমিশ
পরিমাণমতো ঘি
এক কাপ বীজহীন খেজুর
১/৪ কাপ পেস্তা
১/৪ কাপ কাজুবাদাম
আধা চা চামচ এলাচ গুঁড়ো
১/৪ কাপ আমন্ড
১/৪ কাপ আখরোট
৫-৬ টি ড্রাই অ্যাপ্রিকট
আরও পড়ুন : আমের লাড্ডু দিয়েই অতিথিদের মিষ্টি মুখ করান, রইল রেসিপি
ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরির পদ্ধতি
১) প্রথমে শুকনো কড়াইতে আমন্ড, পেস্তা আর কাজুবাদাম হালকা ভেজে নিন। আঁচ মিডিয়াম রাখবেন।
২) এরপরে ড্রাই অ্যাপ্রিকট, কিশমিশ আর খেজুর ওই গরম খোলাতেই একটু ভেজে নিন। তারপর আঁচ বন্ধ করে ড্রাই ফ্রুটস ঠান্ডা হতে দিন।
৩) ঠান্ডা হলে সব ড্রাই ফ্রুটস ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিন।
৪) আখরোট কুচি করে ওই মিশ্রণে ভাল করে মিশিয়ে দিন।
৫) এবার আটা, ময়দা মাখার মতো ঠেসে ঠেসে একটা ডো তৈরি করুন।
৬) ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে লাড্ডু গড়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে ড্রাই ফ্রুটস লাড্ডু!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications