ড্রাই ফ্রুটস কুলফি রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন

Posted By:

আইসক্রিম খেতে কে না ভালবাসে! গরম হোক কী শীত, যেকোনও মরসুমেই ৮-৮০ প্রত্যেকেই আইসক্রিম খেতে ভালবাসে। এটি এমন একটি খাবার, যা দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে। তার উপর যদি হয় কুলফি আইসক্রিম, তাহলে তো কথাই নেই! আইক্রিমের মধ্যে কুলফি খেতে সবাই একটু বেশিই পছন্দ করে। তাই তো আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাই ফ্রুটস কুলফি তৈরির রেসিপি। বাড়ির রান্নাঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে সহজেই বানাতে পারবেন এই কুলফি আইসক্রিমটি। তাহলে আর অপেক্ষা কেন, ঝটপট রেসিপি দেখুন আর শুরু করে দিন বানানো। ঘরোয়া পদ্ধতিতে বানানো এই কুলফিতে বাড়ির ছোট থেকে বড় সবাই আনন্দ মজবেই!

Dry Fruits Kulfi Recipe In Bengali

উপকরণ

১ লিটার দুধ

হাফ কাপ কনডেন্সড মিল্ক

প্রয়োজনমতো কাজু বাদাম

প্রয়োজনমতো পেস্তা

প্রয়োজনমতো আমন্ড

পরিমাণমতো এলাচ গুঁড়ো

কয়েকটি কেশর

এক চিমটে নুন

আরও পড়ুন : ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি

তৈরির পদ্ধতি

১) প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে ফুটতে দিন।

২) দুধ একেবারে ঘন হয়ে প্রায় অর্ধেক হলে তাতে কনডেন্সড মিল্ক ও নুন দিয়ে ভালভাবে মেশান।

৩) একটু নেড়ে তাতে কেশর, কাজুবাদাম, পেস্তা, আমন্ড কুচি, এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ঘন ঘন নেড়ে নামিয়ে নিন। অবশ্যই মিষ্টি চেখে নেবেন।

৪) এরপর মিশ্রণটি ঠান্ডা হলে কুলফির মোল্ডে ঢেলে সারারাত ফ্রিজে রেখে জমিয়ে নিন।

৫) এবার ফ্রিজ থেকে বার করে উপরে বাদাম কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ড্রাই ফ্রুটস কুলফি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion