Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Dim Shorshe Recipe: গরম ভাতের সঙ্গে জমিয়ে খান মুখরোচক ডিম সর্ষে, দেখুন তৈরির পদ্ধতি
বাঙালি বাড়িতে আর কিছু থাক না থাক, ডিম থাকবেই। তাই ঘরে কিছু না থাকলে ডিমের ওপরেই আমরা ভরসা করি। ডিম দিয়ে বানানো যায় হরেক রকমের পদ। তবে সর্ষে দিয়ে ডিম রান্না করেছেন কখনও? আসুন আজ শিখে নেওয়া যাক সর্ষে দিয়ে জিভে জল আনা অসাধারণ পদ ডিম সর্ষে।

ডিম সর্ষে তৈরির উপকরণ
৫-৬টা ডিম সেদ্ধ
সর্ষে বাটা
নারকেল বাটা
কাঁচা লঙ্কা বাটা
৪ চামচ ময়দা
কয়েকটা কাঁচা লঙ্কা
২ চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো সর্ষে তেল
আরও পড়ুন: পোস্ত দিয়ে নতুন রান্নার স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ডিম পোস্ত
ডিম সর্ষে তৈরির পদ্ধতি
১) প্রথমে ডিম সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ ডিমগুলো মাঝখান থেকে লম্বালম্বি ভাবে কেটে রাখুন। আপনি চাইলে গোটাও রাখতে পারেন।
২) একটি বাটিতে ময়দা, সামান্য নুন ও জল দিয়ে ভালো করে মেখে নিন।
৩) সেদ্ধ করা ডিমগুলোতে ময়দার মিশ্রণ ভালো করে লাগিয়ে দিন।
৪) কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো হালকা ভেজে তুলে নিন।
৫) ওই তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তাতে নারকেল বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা দিয়ে কষাতে থাকুন।
৬) তারপর হলুদ গুঁড়ো, নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিন।
৭) গ্রেভি ফুটতে শুরু করলে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিন। মিনিট পাঁচেক রান্না করুন।
৮) তারপর উপর থেকে কাঁচা লঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর নামিয়ে নিন।
৯) এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম সর্ষে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications