Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
(ছবি) চিংড়ি রংবাহারি...!

কিন্তু চিন্তা করবেন না। আমরা যখন আছি। আমাদের বাতলে দেওয়া পথে যদি রান্না করেন তাহলে আর সেই চিন্তাটাও নেই। আর আপনাদের জন্য আমরা আজ নিয়ে এসেছি বাছাই করা কিছু চিংড়ি মাছের প্রণালী। ছবিতে দেখে নিন চিংড়ি রংবাহারি।

মিন্টি গ্রীন প্রন
মিন্টি গ্রীন প্রন কারণ আমরা মিন্ট বা পুদিনা পাতা দিয়ে চিংড়ির সুস্বাদু একটি মশলা বানাব। স্বভাবতই রংটা সবুজ হবে। পুদিনাকে সঙ্গত দেবে ধনে পাতাও। এই দুটি উপকরণই শরীরকে ঠাণ্ডা রাখে। তাছাড়া খুব কম তেলে আমরা এই রেসিপিটি বানাব। ফলে এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে আমরা স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছি।

কোলাম্বি রাসা
এই কোলাম্বি রাসা মাছ তেঁতুল ও নারকেলের মিশ্রণে তৈরি হয়। খুব বেশী মশলাদার হয় না। কিন্তু একটা টক টক স্বাদ থাকে যা অত্যন্ত ভাল লাগে। নারকেল চিংড়ির কারিটি ঘন করতে সাহায্য় করে। খুব সহজেই এই রান্নাটি করে ফেলা যায়।

চিলি গার্লিক প্রন কাবাব
চিলি গার্লিক প্রন কাবাব, নামটা শুনে ওরিয়েন্টল ডিশ মনে হতে পারে। কিন্তু প্রণালীটি ১০০ শতাংশই ভারতীয়। নামে পাশ্চাত্য ভাব থাকলেও আমরা ভারতীয় মশলা দিয়েই বানাব এই নতুনত্ব কাবাবটি।

প্রন রোগনজোশ
চিংড়ি রোগনজোশও যে খাসা খেতে হয় তা অনেকেই জানেন না। বা জানলেও ওই যে একটা নাক কুচকোনো বিষয় থাকে, চিংড়ি দিয়ে আবার রোগনজোশ ভাল লাগে নাকি। চিংড়ি মানেই মালাইকারি আর রোগনজোশ মানেই লাল মাংস। আচ্ছা তাও না হয় মেনেই নিলাম কিন্তু তাও একবার চেখে দেখতে অসুবিধা কোথায়। না ভাল লাগলে দ্বিতীয়বার থেকে বয়কট করুন। তবে নিরাশ যে হবেন না তার আশ্বাস দিতে।

ডাব চিংড়ি
ডাব চিংড়ি, নামেই যেন মাদকতা। সুস্বাদু এই বাঙালি রসনা শুধু যে ডাবে পরিবেশন করা হয়, তা নয়, বরং রান্নাতেও ডাবের বড় ভূমিকা থাকে। খুব বেশী মশলার ব্যবহার হয় না এই রান্নায়। শুধু ডাবের হাল্কা স্বাদ ও চিংড়ির মিশেলে তৈরি হয় এপরূপ এই রান্না। অনেকে ভাবেন ডাব চিংড়ি বাড়িতে বানানোটা বেশ কঠিন ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন এমন কিছুই কঠিন বিষয় নয় ডাব চিংড়ি বাড়িতে বানানো।

প্রন ইন মায়ো সস
প্রন ইন মায়ো সস, শুনতেও যেমন সোজা লাগছে বিশ্বাস করুন রান্নাটাও ততোধিক সোজা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications