Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নিরামিষ পাতুরি খেয়েছেন? বানিয়ে ফেলুন জিভে জল আনা মোচার পাতুরি
পাতুরি বললেই ইলিশ অথবা ভেটকির পাতুরির কথাই মাথায় আসে। তবে এবার স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মোচার পাতুরি। বাঙালির হেঁশেলে মোচার একটা আলাদাই কদর রয়েছে। মোচা চিংড়ি, মোচার নিরামিষ ঘণ্ট, মোচার চাপ-আরও কত কিছুই না হয় মোচা দিয়ে! আজ শিখে নেওয়া যাক মোচার পাতুরি বানানোর কৌশল। পেঁয়াজ, রসুন না থাকায় এই পদটি একেবারেই নিরামিষ।

মোচার পাতুরি তৈরির উপকরণ
২ কাপ মোচা সেদ্ধ
পোস্ত ও সর্ষে বাটা পরিমাণমতো
২ চামচ নারকেল কোরা
সর্ষে তেল পরিমাণমতো
কাঁচা লঙ্কা বাটা
স্বাদ মতো নুন
কয়েকটা কলা পাতা
আরও পড়ুন: পাতুরি কি শুধুই মাছের হয়? এবার চেখে দেখুন ডিমের পাতুরি!
মোচার পাতুরি তৈরির পদ্ধতি
১) প্রথমে মোচা ছাড়িয়ে সেদ্ধ করে নিন।
২) সেদ্ধ মোচা বেটে নিন ভালো ভাবে। এবার মোচা বাটার সঙ্গে নুন, চিনি, সর্ষে বাটা, পোস্ত বাটা ও নারকেল কোরা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
৩) কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে তেল মাখিয়ে নিন।
৪) এবার এক একটা কলা পাতার মধ্যে ২ চামচ মোচা বাটা দিয়ে পাতুরির মতো মুড়ে টুথপিক গেঁথে নিন। সুতো দিয়েও বেঁধে ফেলতে পারেন।
৫) এবার তাওয়ায় তেল ব্রাশ করে কলাপাতাগুলো এপিঠ-ওপিঠ করে সেঁকে নিন ভালো ভাবে।
৬) রান্না হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মোচার পাতুরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications