Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আলুর দম একঘেয়ে লাগছে? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দই আলু!
আলুর দম খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। গরম ফুলকো লুচি বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে মাখা মাখা ছোটো আলুর দম বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। তবে একই ধরনের খাবার অনেক সময়ই একঘেয়ে মনে হয়। তাই আলুর একটু ভিন্ন স্বাদের কোনও পদ খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন দই আলু। দেখে নিন রেসিপি।
দই আলুর উপকরণ
আধা কেজি ছোটো আলু, আধ কাপ টক দই, এক চিমটে হিং, ১টা তেজপাতা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, এক চামচ ঘি, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন।

দই আলু রান্নার পদ্ধতি
ছোটো আলু ভালো করে ধুয়ে হাফ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটা বাটিতে সামান্য জল দিয়ে দই ফেটিয়ে নিন। ফেটানো দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো ভাবে মেশান।
ছোটো আলু দিয়ে বানিয়ে ফেলুন শাহি কোর্মা, সবাই আঙুল চেটে খাবে!
কড়াইতে ঘি গরম করে গোটা জিরে, তেজপাতা, হিং ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আলু দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। মিনিট দুয়েক আলু ভাজার পর তাতে ফেটানো টক দই দিয়ে দিন। মশলার সঙ্গে আলু কষিয়ে নিন ভালো করে। মশলা থেকে তেল ছাড়লে অল্প জল দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। গ্রেভি থকথকে হয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। লুচি, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন দই আলু!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications