Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Darbari Mutton Recipe: নবাবি-ঘরানার স্বাদ পেতে চান? রেঁধে ফেলুন দরবারি মটন
Darbari Mutton Recipe In Bengali: এক থালা গরম ভাত আর এক বাটি মটনের ঝোল, এ যেন স্বর্গসুখ! মটনের যে কোনও পদই খুব লোভনীয়। তবে, ঝোল বা কষা ছাড়াও আরও এক প্রকারের মটনের পদ সর্বত্রই খুবই জনপ্রিয়। যার নাম দরবারি মটন। শীতের দিনে লাচ্ছা পরোটার সঙ্গে যদি মটনের এরকম পদ থাকে, তাহলে তো আর কোনও কথাই নেই। জেনে নিন, দরবারি মটন রান্নার পদ্ধতি।

উপকরণ
৫০০ গ্রাম পাঁঠার মাংস
এক কাপ টক দই
পেঁয়াজ বাটা
পেঁয়াজ কুচি
আদা ও রসুন বাটা
টমেটো বাটা
কয়েকটা কাজুবাদাম
১ টেবল চামচ চারমগজ
১ টেবল চামচ পোস্ত
খোয়া ক্ষীর
নুন ও চিনি স্বাদমতো
গরম মশলা গুঁড়ো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
পরিমাণমতো সাদা তেল
পরিমাণমতো ঘি
ধনেপাতা কুচি
ফ্রেশ ক্রিম
তৈরির পদ্ধতি
১) প্রথমে মাংস ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। টক দই আগে থেকে চিনি দিয়ে ফেটিয়ে রাখুন।
২) এর পর ওই সিদ্ধ করা মাংস আদা বাটা, রসুন বাটা, নুন, তেল, হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন বেশ কিছুক্ষণ।
৩) কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে পিষে নিন।
৪) কড়াইতে তেল ও ঘি দিয়ে গরম করুন। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন লালচে করে ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।
৫) এর পর ম্যারিনেট করা মাংস দিয়ে কষতে থাকুন।
৬) কিছুক্ষণ পর ওর মধ্যে কাজুবাদাম, পোস্ত ও চারমগজ বাটা দিয়ে আবারও ভালো ভাবে কষান কিছুক্ষণ। তেল ছাড়তে শুরু করলে নুন ও পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটা নাড়বেন।
৭) মাংস ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে একটু গ্রেভি রেখে নামিয়ে নিন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দরবারি মটন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications