Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সন্ধের জলখাবারে বানিয়ে ফেলুন দই বড়া, দেখে নিন রেসিপি
দই বড়া, নাম শুনলেই জিভে জল চলে আসে! মশলাদার টক দইয়ের মধ্যে বিউলির ডালের বড়া। তার উপরে ঝুরিভাজা, বিভিন্ন মশলা, ধনে পাতা ও তেঁতুলের চাটনি। টক ঝাল মিষ্টি এই খাবারটি রাস্তার ধারে হোক বা বড় রেস্তোরাঁয়, যেখানেই খাওয়া হোক না কেন, এর একটা আলাদাই মজা আছে। তবে যদি এই অসামান্য স্বাদ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হবে? রইল রেসিপির হদিশ।
দই বড়ার উপকরণ
এক কাপ বিউলির ডাল, কাঁচা লঙ্কা কুচানো, গোটা মৌরি, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, পরিমাণমতো সাদা তেল, ধনে পাতা, কয়েক কোয়া রসুন, আদা বাটা, পাতিলেবুর রস, তেঁতুল, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরা, বিটনুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা ধনে, পরিমাণমতো টক দই, ঝুরি ভাজা।

দই বড়া তৈরির পদ্ধতি
বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন মিক্সিতে ডাল এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। একটা বড় বাটিতে ডালের পেস্ট ঢেলে, তার মধ্যে গোটা মৌরি, লবণ এবং আদা বাটা দিয়ে প্রায় ১০ মিনিট ধরে ফেটিয়ে নিন।
কড়াইতে তেল গরম হতে দিন। ডালের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে গরম তেলে ছাড়তে থাকুন। বড়াগুলো উল্টেপাল্টে ভাজতে থাকুন। সোনালী বাদামী রঙ হলে তেল থেকে ছেঁকে তুলে নিন। খেয়াল রাখবেন, যেন বেশি কড়া না হয়ে যায়। একটা বড় বাটিতে বেশ কিছুটা গরম জল নিন। এর মধ্যে নুন ও চিনি ভাল করে মিশিয়ে নিয়ে ভাজা বড়াগুলো এই জলে ছেড়ে দিন। মিনিট পনেরো ভিজিয়ে রাখুন বড়াগুলো।
গ্রিন চাটনি তৈরি করতে - মিক্সিতে ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদার টুকরো, চিনি, নুন দিয়ে ঘুরিয়ে নিন। একেবারে মিহি পেস্ট তৈরি করুন। বাটিতে এই পেস্ট ঢেলে তাতে মিশিয়ে নিন পাতিলেবুর রস।
রেড চাটনি তৈরি করতে - এক কাপ জলে পরিমাণমতো তেঁতুল ভিজিয়ে রাখুন প্রায় আধ ঘণ্টা। তারপর হাত দিয়ে চটকে তেঁতুলের পাল্পটা ওই জলের সঙ্গেই মিশিয়ে নিন। কড়াইতে ছেঁকে নিন তেঁতুলের এই জল। এতে পরিমাণমতো চিনি, বিটনুন, সাদা নুন, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো এবং আরও হাফ কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। ক্রমাগত নাড়তে থাকবেন। মিনিট সাতেক জ্বাল দিলেই ঘন হয়ে যাবে তেঁতুলের এই মিশ্রণ। তখন আঁচ নিভিয়ে দিন। ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের চাটনি।
এবার এক একটা বড়া হাত দিয়ে আলতো চেপে অতিরিক্ত জলটা বার করে নিন। একটা প্লেটে সাজিয়ে নিন সবকটা বড়া। টক দইয়ের সঙ্গে সামান্য সাদা নুন, বিটনুন, চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এর মধ্যে অল্প জল মিশিয়ে দইটা পাতলা করে নিতে হবে। বড়াগুলো এই দইয়ের মধ্যে ডুবিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন।
প্রথমে প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিন। এর উপরে কিছুটা দই ছড়িয়ে দিন। ধনে পাতা ও তেঁতুলের চাটনিও ছড়িয়ে দেবেন। এর পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিটনুন, ভাজা মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি এবং ঝুরিভাজা এক এক করে উপরে ছড়িয়ে দিন। পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা দই বড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications