Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Dahi Kebab Recipe : মাছ-মাংসের কাবাব তো অনেক খেলেন, এ বার চেখে দেখুন দই কাবাব
কাবাব বলতে প্রথমেই মাথায় আসে মটন, চিকেন বা ফিশ কাবাব। তবে এবার একটু স্বাদ বদলে বাড়িতেই তৈরি করতে পারেন দই কাবাব। নিশ্চয়ই ভাবছেন, দইয়ের আবার কাবাব হয় নাকি! এটি দেখতে অনেকটা গলৌটি কাবাবের মতো হয়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। রইল দই কাবাব বানানোর সহজ প্রণালী।

উপকরণ
দই - এক কেজি
১/৪ চা চামচ এলাচ গুঁড়ো
২টো কাঁচা লঙ্কা কুচি
লবণ ও চিনি স্বাদ অনুযায়ী
ধনে পাতা কুচি
১/৪ চা চামচ জিরে গুঁড়ো
১/৪ চা চামচ গরম মশলা
২ টেবিল চামচ ছাতু
২ টেবিল চামচ ওটস পাউডার
১টি পেঁয়াজ থেঁতো করা
১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
চিজ
ব্রেড ক্রাম্বস
ভাজার জন্য তেল
আরও পড়ুন : জিভে জল আনা রেসিপি রাজমা কাবাব, বানিয়ে ফেলুন বাড়িতেই
তৈরির পদ্ধতি
১) প্রথমে দই থেকে অতিরিক্ত জল ভাল করে ছেঁকে বার করে দিন। খুব পাতলা একটি কাপড়ে দই বেঁধে নিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা ঝুলিয়ে জল ঝরিয়ে নিন। নিচে একটা বাটি রাখুন। সারা রাত এভাবে রাখলে, বাটিতে দইয়ের জল ভরতি হয়ে যাবে।
২) একটি বাটিতে জল ছাঁকা দই, এলাচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলা, ছাতু, ওটস পাউডার, সুগার পাউডার, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো ও চিজ গ্রেট করে দিন। সব কটা উপকরণ হাত দিয়ে ভাল করে মেখে নিন।
৩) এবার দইয়ের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন। তারপর ব্রেড ক্রাম্বসে ভাল করে কোট করে নিন।
৪) কড়াইতে তেল গরম করে এক একটা কাবাব দিয়ে ডিপ ফ্রাই করে নিন। ব্যস, তৈরি আপনার দইয়ের কাবাব!
৫) ধনে পাতা বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম দই কাবাব।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications