Dahi Chicken Recipe: শুধু দই দিয়ে রেঁধে ফেলুন মুরগির মাংস! কী ভাবে? দেখে নিন রেসিপি

Posted By:

মুরগির মাংস দিয়ে কত রকমের পদই না বানানো যায়। স্টার্টার থেকে মেইন কোর্স, সবেতেই চিকেনের রমরমা। চিকেনের নানা পদ সকলেরই পছন্দ। আজ চিকেন-প্রেমীদের জন্য রইল দই চিকেন রেসিপি। পরোটা, রুটির সঙ্গে ট্রাই করুন চিকেনের এই পদ। রইল রেসিপি।

Dahi Chicken Recipe

উপকরণ

১ কেজি মুরগির মাংস

আধ কাপ টক দই

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

আদা ও রসুন বাটা

গরম মশলা গুঁড়ো

গোলমরিচ পাউডার

কাজুবাদাম ও আমন্ড পেস্ট

স্বাদ অনুযায়ী নুন

১ চা চামচ কসৌরি মেথি

পরিমাণমতো সাদা তেল

আরও পড়ুন: নবাবি-ঘরানার স্বাদ পেতে চান? রেঁধে ফেলুন দরবারি মটন

তৈরির পদ্ধতি

১) প্রথমে মাংস ভালো করে ধুয়ে আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও টক দই দিন। সবকটি উপকরণ মাংসের সঙ্গে মেখে আধ ঘণ্টা ম্য়ারিনেট করে রাখুন।

২) কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর এতে ম্যারিনেট করা মাংস ঢেলে দিন। মাঝারি আঁচে রেখে মাংস কষিয়ে নিন।

৩) মিক্সিতে খোসা ছাড়ানো কাজুবাদাম ও আমন্ড পেস্ট করে নিন।

৪) এই পেস্টটি মাংসের মধ্যে দিয়ে ভাল করে নেড়ে নিন। পারলে অল্প জল দিতে পারেন।

৫) মাংসটি আরও ভাল করে কষিয়ে রান্না করুন। স্বাদ মতো নুন দিন।

৬) মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনা দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন মাংস ঠিক ভাবে সেদ্ধ হয়েছে কিনা। কসৌরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই চিকেন!

৭) পরোটা, পোলাও, রুটি বা ভাতের সঙ্গে এই চিকেনের অসাধারণ পদ পরিবেশন করতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 20, 2022, 20:48 [IST]
X
Desktop Bottom Promotion