Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
ঢ্যাঁড়শ খেতে অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে বাড়ির বাচ্চারা। কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারি একটি সবজি ঢ্যাঁড়শ। তাই বাচ্চাদের পাতে যদি ঢ্যাঁড়শ তুলে দিতে হয়, তাহলে একটু অন্যরকমভাবে রান্না করতে পারেন। আজই ডিনারে বানিয়ে ফেলুন দই ভেন্ডি, যা খেয়ে আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো। দেখে নিন রেসিপি।

দই ভেন্ডি তৈরির উপকরণ
দেড় কাপ টক দই
১ চা চামচ গোটা জিরা
১ চা চামচ কাসৌরি মেথি
একটা তেজপাতা
২টো এলাচ
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা-রসুন পেস্ট
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
আধা চা চামচ জিরে গুঁড়ো
আধা চা চামচ গরম মশলা
দই ভেন্ডি তৈরির পদ্ধতি
১) কড়াইতে তেল গরম করে কেটে রাখা ঢেঁড়সগুলি দিয়ে হালকা ভেজে নিন।
২) কড়াইতে আরও একটু তেল দিয়ে গোটা জিরা, কাসৌরি মেথি, তেজ পাতা, এলাচ দিয়ে একটু নেড়ে নিন। এর পর পেঁয়াজ কুচি, আদা-রসুন পেস্ট দিয়ে ভেজে নিন কিছুক্ষণ।
৩) এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভাল করে কষান।
৪) মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিন ফেটানো টক দই। সব উপকরণ ভাল ভাবে মেশান কিছুক্ষণ।
৫) এর পর ভাজা ভেন্ডিগুলো আর স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিন পাঁচ মিনিটের জন্য।
৬) তারপর ঢাকনা খুলে গরম মশলা, ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি দই ভেন্ডি! রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications