চায়ের আড্ডা জমুক মুচমুচে স্ন্যাক্সে, বানান পটেটো-কর্ন কাটলেট

Posted By:

চপ, পকোড়া, কাটলেটের নাম শুনলেই জিভে জল বাঙালীর। সে নিরামিষ হোক বা আমিষ। সন্ধ্যার আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে মুচমুচে মুখরোচক খাবার পেট ও মন দুই ভরায়। আজ আপনাদের জন্য রইল পটেটো-কর্ন কাটলেট। বাড়িতে অতিথি অথবা বন্ধুবান্ধব এলেও চটজলদি পটেটো-কর্ন কাটলেট বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। দেখে নিন কী ভাবে বানাবেন এই মুখরোচক কাটলেট।

Potato Corn Cutlet

পটেটো-কর্ন কাটলেটের উপকরণ - ২ কাপ ভুট্টা, ১-২টো আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচানো, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন পরিমাণমতো, ব্রেড ক্রাম্বস, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, ভাজার জন্য তেল এবং স্বাদ অনুযায়ী লবণ।

পটেটো-কর্ন কাটলেট বানানোর পদ্ধতি - কর্ন চাইলে সেদ্ধ করে নিতে পারেন। বেসন এবং ভুট্টা মিক্সিতে ঘুরিয়ে মিশিয়ে নিন। তবে এতে জল দেবেন না। একটি পাত্রে ভুট্টা-বেসনের মিশ্রণের সঙ্গে আলু সেদ্ধ মাখিয়ে নিন। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

এই মিশ্রণের মধ্যে আধ কাপেরও কম ব্রেড ক্রাম্বস ঢেলে দিন। কিছুটা বেসন, সামান্য কর্নফ্লাওয়ার এবং সেদ্ধ করে রাখা ভুট্টা অল্প ঢেলে মিশিয়ে নিন ভালো করে। এ বার মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে কাটলেটের মতো গোল বা চৌকো আকারের গড়ে নিন। কড়াইতে তেল গরম করে সোনালী বাদামী করে ভেজে নিন কাটলেটগুলো। সস, কাসুন্দি এবং স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন পটেটো-কর্ন কাটলেট।

[ of 5 - Users]
Story first published: Saturday, April 15, 2023, 11:00 [IST]
X
Desktop Bottom Promotion