Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
স্বাদ বদলাতে খান চুনোমাছ ভুনা, দেখুন রেসিপি
আমাদের দেশের মতো চুনো মাছ অন্য কোনও দেশে তেমন দেখা যায় না। খাল, বিল, পুকুর ও জলাশয়ে সবচেয়ে বেশি পাওয়া যায়। কেউ কেউ আবার এই মাছের চাষও করে থাকেন। দেখতে ছোট হলেও এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু অন্যান্য মাছের তুলনায় প্রচুর। প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম যুক্ত এই মাছ পাতে পড়লেই সেদিনের আহার একেবারে জমে যায়। এছাড়াও, এই মাছ খেতে কম-বেশি প্রত্যেক বাঙালীই পছন্দ করে। সচরাচর এই মাছের মচমচে ভাজা খেতে সকলেই ভালোবাসেন। তবে আজ একটু অন্য স্বাদ পেতে তৈরি করতে পারেন চুনো মাছের ভুনা। কীভাবে তৈরি করবেন, দেখে নিন পদ্ধতি।
উপকরণ
১ কেজি চুনো মাছ
একটি ক্যাপসিকাম
চারটে কাঁচালঙ্কা চেরা
দুটি টমেটো কুচি
তিনটে পেঁয়াজ কুচি
দেড় টেবিল চামচ আদা ও রসুন বাটা
এক চা চামচ লঙ্কা গুঁড়ো
এক চা চামচ হলুদ গুঁড়ো
দেড় চা চামচ জিরে গুঁড়ো
এক চা চামচ গরম মশলা গুঁড়ো
চার টেবিল চামচ সরিষা বা সাদা তেল
পরিমাণমতো জল
স্বাদমতো নুন
আরও পড়ুন : রেস্টুরেন্টের মতো ডাল মাখানি খেতে চান? রেসিপি দেখে বানিয়ে ফেলুন চটপট
তৈরীর পদ্ধতি
প্রথমেই চুনো মাছ গুলোকে ভাল করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণমতো হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। মাছগুলি ভাজবেন না, কাঁচা অবস্থাতেই রান্না হবে।
এবার কড়াই গ্যাস বা উনুনে বসিয়ে তেল ঢেলে দিন। তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর ক্যাপ্সিকাম, টমেটো ও ম্যারিনেট করা মাছটি দিয়ে ভালো করে কষতে থাকুন। পেঁয়াজ লাল হয়ে গেলে এবার আদা বাটা, রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা চেরা, জিরেগুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা দেওয়ার সময় অল্প আঁচ দেবেন। অল্প আজ দিয়েই মিশ্রনটিকে ভালো করে কষতে থাকুন। একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিয়ে উপরে গরম মশলা ছড়িয়ে দিন। তৈরি আপনার চুনোমাছ ভুনা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications
