চকোলেট বরফি খেয়েছেন কখনও? দেখে নিন বাড়িতেই বানানোর পদ্ধতি

Posted By:

বরফি খেতে কে না ভালোবাসে! আট থেকে আশি সকলেরই পছন্দের খাবার এটি। সব ধরনের বরফিই স্বাদে যেমন অতুলনীয়, তেমনই গুণেও ভরপুর। সচরাচর আমরা কাজু, পেস্তা, সুজির বরফিই খেয়ে থাকি। তাই আজ আমরা আপনাদের কাছে চকোলেট দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু একটি বরফির রেসিপি জানাব। একবার এটি খেলে ভুলতে পারবেন না! তাহলে আর দেরি না করে, ঝটপট দেখে নিন চকোলেট বরফির রেসিপি।

Chocolate Barfi Recipe

চকোলেট বরফি তৈরির উপকরণ

১) ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক

২) ২ টেবিল চামচ কোকো পাউডার

৩) ১ চা চামচ পেস্তা

৪) ১ টেবিল চামচ ঘি

৫) ৪ টেবিল চামচ চিনি

৬) হাফ কাপ খোয়া ক্ষীর

আরও পড়ুন : বাড়িতেই বানান মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই, দেখুন রেসিপি

চকোলেট বরফি তৈরির পদ্ধতি

১) সুস্বাদু চকোলেট বরফি প্রস্তুত করতে, সর্বপ্রথমে একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিন। মাঝারি আঁচে এটি গরম করুন। ঘি গলে গেলে এতে কনডেন্সড মিল্ক দিন এবং আঁচ কমিয়ে দিন। এরপরে চিনি দিয়ে সমস্ত উপকরণ ভালভাবে মেশান।

২) এরপর এতে কোকো পাউডার দিয়ে নেড়েচেড়ে মিশ্রিত করুন। বরফির মিশ্রণটি ঘন হতে শুরু করলে, গ্যাস অফ করে দিন এবং মিশ্রণটি একটি প্লেটে ঢেলে ছড়িয়ে দিন।

৩) মিশ্রণটি ঠান্ডা হতে দিন। তবে মিশ্রণটি শক্ত হয়ে যাওয়ার আগে ছুরির সাহায্যে মনের মতো করে কেটে নিন। উপরে পেস্তা কুচানো ছড়িয়ে দিন এবং পরিবেশন করন।

আরও পড়ুন : চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন

[ of 5 - Users]
Story first published: Saturday, May 29, 2021, 19:49 [IST]
X
Desktop Bottom Promotion