Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chirer Puli Recipe: চাল নয়, এবার চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলুন পিঠে! রইল রেসিপি
শীতকাল আসা মানেই নানা স্বাদের পিঠে পুলি খাওয়ার সময়। মিঠে রোদে পিঠ দিয়ে বসে নতুন গুড়ের সঙ্গে পিঠে খাওয়ার মজাই আলাদা। তবে পিঠে তৈরি করতে যা ঝক্কি, সেই ভেবে এখন অনেকেই বাড়িতে পিঠে তৈরি করা বন্ধই করে দিয়েছেন। এখন দোকানেই নানা রকমের পিঠে কিনতে পাওয়া যায়। তবে পিঠে মানেই যে খাটনি তা কিন্তু নয়। চটজলদি পিঠে তৈরি করার উপায়ও আছে। আজ আমরা আপনাদের এমনই একটি পিঠের রেসিপি বলব, যেটা খেতেও সুস্বাদু আর বানাতেও তেমন ঝক্কি নেই।

চিঁড়ে পুলি তৈরির উপকরণ
২৫০ গ্রাম চিঁড়ে
ময়দা অথবা সুজি
নারকেল কোরা
খেজুর গুড়
সামান্য হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো সামান্য
পরিমাণমতো সাদা তেল
স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
চিঁড়ে পুলি তৈরির পদ্ধতি
১) চিঁড়ে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। চিঁড়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। এর মধ্যে নারকেলের পুর তৈরি করে নেবেন।
২) ভেজানো চিঁড়ের মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে মন্ড তৈরি করুন। আপনি চাইলে ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন।
৩) এ বার চিঁড়ের মণ্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে নিন। পুলি আকারে গড়ে নিন সবকটা লেচি।
৪) এক একটা পুলির ভিতরে নারকেলের পুর ভরে ভালো ভাবে আটকে দিন। আবার ঝাল তরকারির পুরও ভরে দিতে পারেন।
৫) কড়াইতে তেল গরম করে একে একে সবকটা পুলি বাদামি করে ভেজে তুলে নিন।
৬) গুড় দিয়েও ভাজা পুলি খাওয়া যায়। আবার এই পুলিগুলিকে দুধে ফেলে দুধ পুলি তৈরি করেও খেতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications