Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিঁড়ের খিচুড়ি খেয়েছেন কখনও? একবার এর স্বাদ পেলে ভুলতে পারবেন না!
খিচুড়ি সাধারণত আমরা চাল দিয়েই করে থাকি। কিন্তু কখনও চিঁড়ে দিয়ে তৈরি খিচুড়ি খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার চেখে দেখতেই পারেন। জানা যায়, ঠাকুরবাড়ির অভিনব সব রান্নার মধ্যে একটি ছিল চিঁড়ের খিচুড়ি। পূর্ণিমা ঠাকুরের 'ঠাকুরবাড়ির রান্না' বইয়ে এই চিঁড়ের খিচুড়ির উল্লেখ রয়েছে। তাহলে দেখে নিন কী ভাবে রাঁধবেন চিঁড়ের খিচুড়ি।
চিঁড়ের খিচুড়ির উপকরণ
চার কাপ শক্ত চিঁড়ে, মুগ ডাল পরিমাণমতো, ঘি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কয়েকটা কাঁচালঙ্কা, একটা টমেটো কুচি, আধা কাপ কড়াইশুঁটি সেদ্ধ, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, ২টো তেজপাতা, ২টো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরির গুঁড়ো, কিশমিশ, কাজুবাদাম, স্বাদমতো নুন ও চিনি।

চিঁড়ের খিচুড়ি রান্নার পদ্ধতি
চিঁড়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিন। তারপর সামান্য হলুদ দিয়ে ডাল সিদ্ধ করে নিন। তবে ডাল যেন একেবারে গলে না যায়। সিদ্ধ ডালের অতিরিক্ত জল ঝরিয়ে নিন। ডাল ঠান্ডা হয়ে এলে চিঁড়ের সঙ্গে মেখে নিন। সঙ্গে মেশান পরিমাণ মতো নুন এবং চিনি।
কড়াইয়ে পরিমাণ মতো ঘি গরম করুন। ঘিতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে দারুচিনি গুঁড়ো ওএলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। এতে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবেন। ভালো ভাবে ভেজে নিন সমস্ত উপকরণ।
এর পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরির গুঁড়ো এবং স্বাদমতো নুন দিন। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন ভালো ভাবে। মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ কড়াইশুঁটি, কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে মিশিয়ে নিন। এবার চিঁড়ে ও ডালের মিশ্রণ দিয়ে হালকা করে নাড়তে থাকুন। চিঁড়ের মিশ্রণ ভালো করে ভাজা হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল চিঁড়ের খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications