Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এবার চিংড়ি খাইয়েই বাঙালদের হাত করুন

ইলিশ মাছ ছাড়া যেন কিছুই মুখে রোচে না তাদের। ঘটি বাড়ির চিংড়ি বুঝি কম যায় কিছুতে।ইস্টবেঙ্গলের কলকাতা লিগ জয় এবার সেলিব্রেট করুন চিংড়ি মালাই দিয়ে। সহজে চটজলদি লোভনীয় চিংড়ি। চ্যালেঞ্জটা নিয়েই দেখুন না একবার।
চিংড়ি মালাই
উপকরণ (২ জনের জন্য)
গলদা চিংড়ি ৪টি
১ টা মাঝারি পেঁয়াজ বাটা
১ কাপ নারকেল বাটা
১ চা চামচ পোস্ত বাটা
২ টেবিল চামচ ঘি
কাঁচা লঙ্কা ২টি
হলুদ গুঁড়ো ১ চুটকি
১/২ কাপ নারকেলের দুধ
ফ্রেস ক্রিম ২ চা চামচ
নুন স্বাদমতো
গোটা এলাচ
দারচিনি
প্রণালী
চিংড়ির মাথা ও লেজের দিকের একটু অংশ রেখে দেবেন। তাতে রান্নার পর
দেখতে সুন্দর লাগবে, আর গুটিয়ে গিয়ে ছোট লাগবে না চিংড়ির আয়তন। এবার
চিংড়ি গুলোকে ভাল করে ধুয়ে নিন। হলুদ ও নুন মাখিয়ে হালকা ভেজে নিন।
চিংড়ির দাঁড়াগুলিকেও কড়া করে ভেজে আলাদা তুলে রাখুন।
একটা পাত্রে ঘি দিন। (ভাল হয় যদি পেঁয়াজটা সিদ্ধ করে তারপর বেটে নেন।)গোটা গরম মশলা দিয়ে তাতে বাটা পেঁয়াজটা দিয়ে দিন। ভাল করে কষুন। হলুদ দিয়ে দিন এতে। পেঁয়াজটা ভাল করে কষানো হয়ে গেলে নারকেল বাটাটা দিয়েও কষুন। পোস্ত বাটাটাও দিয়ে দিন এবার।
১ মিনিট নাড়াচাড়া করে নারকেল দুধ ও একটু জল দিয়ে পুরো জিনিসটা মিশিয়ে নিয়ে ফুটতে দিন। এতে নুনও মিশিয়ে দিন। কাঁচালঙ্কা চিড়ে ঝোলটায় দিয়ে দিন। বেশিক্ষণ ফোটাবেন না। কারণ পোস্তবাটা নারকেল বাটার জন্য তাড়াতাড়িই গ্রেভিটা ঘন হয়ে আসবে। বেশি ঘন হয়ে আসার আগেই চিংড়ি মাছগুলি গ্রেভিতে দিয়ে গ্যাস সিমে করে দিন। এবার হাল্কা ফাঁক রেখে চাপা দিয়ে দিন।
৫ মিনিট পর গ্যাস বন্ধ করে। ঢাকা অবস্থাতেই কিছুক্ষণ রেখে দিন। তার পর সার্ভিং বোলে আগে থেকে ভেজে রাখা চিংড়ির দাঁড়া ও নারকেল কোড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications