Chilli Garlic Maggi Recipe: ম্যাগির স্বাদে আনুন পরিবর্তন, বানান চিলি গার্লিক ম্যাগি!

Posted By:

চটজলদি তৈরি করা যায়, এমন খাবার বলতে প্রথমেই মুখে আসে ম্যাগির নাম। তাড়াহুড়োয় খিদের মুখে চটপট তৈরি হয়ে যায় এই খাবার। আর খেতেও বেশ সুস্বাদু। বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের খাবার এটি। সাধারণত জল দিয়ে ফুটিয়েই খাওয়া হয়। তবে এবার ম্যাগির স্বাদেও আনুন পরিবর্তন, বানান চিলি গার্লিক ম্যাগি। দেখে নিন কী ভাবে তৈরি করবেন-

Chilli Garlic Maggi Recipe

চিলি গার্লিক ম্যাগি তৈরির উপকরণ

২-৩ প্যাকেট ম্যাগি

ম্যাগি মশলা

পরিমাণমতো তেল

১ টেবিল চামচ রসুন কুচি

১ টেবিল চামচ আদা কুচি

কাঁচা লঙ্কা কুচি

পেঁয়াজ কুচি

ক্যাপসিকাম কুচি

১ চা চমচ গোলমরিচ গুঁড়ো

১ চা চামচ সেজওয়ান সস

১ চা চামচ রেড চিলি সস

১/২ চা চামচ সয়া সস

আরও পড়ুন: ম্যাগি তৈরিতে আনুন ট্যুইস্ট, বানিয়ে ফেলুন ম্যাগি ডোনাট! রইল রেসিপির হদিশ

চিলি গার্লিক ম্যাগি তৈরির পদ্ধতি

১) প্রথমে ম্যাগি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেবেন।

২) এবার কড়াইতে তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন।

৩) এর পর দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙ হালকা পরিবর্তন হলে দিন ক্যাপসিকাম কুচানো। আরও কিছুক্ষণ ভাজুন।

৪) একে একে গোলমরিচ গুঁড়ো, সয়া সস, সেজওয়ান সস, রেড চিলি সস, ম্যাগি মশলা মিশিয়ে নিন। কিছুক্ষণ রান্না করুন। তারপর দিয়ে দিন সেদ্ধ করে রাখা ম্যাগি।

৫) কিছুক্ষণ নেড়েচেড়ে সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে ফেলুন। নুন চেখে দেখুন ঠিক আছে কি না। ব্যস তৈরি হয়ে যাবে চিলি গার্লিক ম্যাগি!

৬) শসা আর পেঁয়াজ কুচির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion