মুখের স্বাদ বদল করতে বাড়িতেই বানান চিকেন শাওয়ার্মা রোল

Posted By:

নিত্যনতুন পদ খেতে কে না ভালবাসে! বিশেষত বাঙালি হল ভোজন রসিক। তারা বাঙালি খাবার ছাড়াও, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, এই সমস্ত খাবারও পেটপুরে খেতে জানে। আর, করোনা ভাইরাসের জেরে যেহেতু এখন বাইরের খাবার প্রায় খাওয়া বন্ধ তাই বাড়িতেই আপনি আপনার পছন্দমতো খাবার তৈরি করতেই পারেন। এতে বাড়ির সকলেও অত্যন্ত খুশি হবে। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে সহজেই তৈরি করতে পারেন নানান রেসিপি।

চিকেন খেতে কম-বেশি সবাই পছন্দ করে। অনেকের বাড়িতেই ফ্রিজে চিকেন মজুতও রাখা হয়। তাই আজ আপনাদের জন্য রইল চিকেন শওয়ার্মা রোল বানানোর রেসিপি। মুখের স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক রেসিপিটি। দেখে নিন তৈরির পদ্ধতি -

Chicken Shawarma Roll Recipe

উপকরণ

২ কাপ ময়দা

৩৫০ গ্রাম চিকেন (বোনলেস)

আধা চামচ বেকিং পাউডার

টক দই

হাফ কাপ হালকা গরম দুধ

৩ চামচ সাদা তেল

১ চা চামচ ভিনিগার

১ চা চামচ সয়া সস

১ চা চামচ রেড চিলি সস

১ চা চামচ আদা বাটা

১ চা চামচ রসুন বাটা

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

মেয়োনিজ

কাটা সবজি

স্বাদমতো নুন

বানানোর পদ্ধতি

১) সর্বপ্রথমে ময়দাটা টক দই দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। তবে ময়দার ডো যেন নরম থাকে।

২) এর পর ভিনিগার,সয়া সস, চিলি সস, রসুন বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে চিকেনে মাখিয়ে ৩০ মিনিট রাখুন।

৩) পরিমাণমতো জলে সামান্য নুন দিয়ে কাটা সবজিগুলি সেদ্ধ করে নিন।

৪) এরপর একটা পাত্রে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। তাতে স্বাদ মতো নুন দিন।

৫) যতক্ষণ না পর্যন্ত চিকেন সিদ্ধ হচ্ছে ততক্ষণ হালকা আঁচে রান্না করুন।

৬) তারপর ময়দা থেকে লেচি তৈরি করে গোল করে বেলে নিয়ে তা ভাল করে শেঁকে নিন।

৭) এরপর তার মধ্যে ভাল করে মেয়োনিজ মাখিয়ে নিয়ে রুটির মধ্যে সিদ্ধ সবজি ও চিকেনের টুকরো দিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন শাওয়ার্মা রোল।

আরও পড়ুন : লকডাউনের এই সময়ে কবজি ডুবিয়ে খেতে বানিয়ে ফেলুন লাসুনি মুর্গ

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion