চিকেন-মটন বিরিয়ানি তো অনেক খেলেন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ফিশ বিরিয়ানি!

Posted By: Bhagysree Sarkar

বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলি বিশেষ করে ভারত, বাংলাদেশের মত দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার। জন্মদিন হোক বা পিকনিক বিরিয়ানির বিশেষ চাহিদা রয়েছ। সে চিকেন হোক বা মটন। বিরিয়ানি থাকলে ভোজন রসিক বাঙালির আর কিছুই চায় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বিয়ে বাড়িতেও জায়গা করে নিয়েছে বিরিয়ানি।

ভারতে বিরিয়ানি সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে একটি বলা চলে। কিন্তু চিকেন বা মটন নয়, আজ বরং শিখে ফেলুন ফিশ বিরিয়ানি। অনেকেই হয় তো শুনে নাক সিটকাচ্ছেন। কিন্তু অন্যান্য বিরিয়ানিগুলির মতই এটিও আপনার মনে জায়গা করে নিতে পারবে। চলুন বাড়িতেই কীভাবে ফিশ বিরিয়ানি বানাবেন জেনে নেওয়া যাক-

biryani

কী কী লাগবে-

  • বড়ো মাছের টুকরো- ৩ টুকরো
  • বাসমতি চাল- পরিমাণমত
  • পেঁয়াজ কুচি- ১ টা বড়ো
  • টমেটো- ১ টা মাঝারি
  • কাঁচা লঙ্কা-৩-৪ টে
  • ধনে গুঁড়ো-১ টেবিল চামচ
  • কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো- হাফ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদমত
  • ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
  • গোলাপ জল- ১ চা চামচ
  • মিঠা আতর- ১/২ চা চামচ
  • কেওড়ার জল- ৫-৬ ফোঁটা
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
  • তেজপাতা- ১ টি
  • লবঙ্গ-৩ টি
  • বড়ো এলাচ- ১টি
  • ছোট এলাচ- ৪ টি
  • সাদা তেল- ১/২ কাপ
  • বিরিয়ানি মশলা- ১ টেবিল চামচ
  • ভাজা পেঁয়াজ- ১ টেবিল চামচ

একবার খেলেই মন চাইবে বারবার, পাতে রাখুন গ্রাম বাংলার এই পাতা বাটা!

কীভাবে বানাবেন-

  • প্রথমে বিরিয়ানির সব উপকরণ এক জায়গায় গুছিয়ে নিন। সঙ্গে মাছ ধুয়ে, পরিষ্কার করে নিন।
  • এবার একদিকে ভাত রান্না করে নিন। অন্যদিকে টমেটো মিক্সিতে পেস্ট করে নিন।
  • একটা বাটিতে ধনে-হলুদ-কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা- রসুন বাটা, লেবুর রস, লবণ সব কিছু মিশিয়ে, অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। পেস্টটি মাছে ভালো করে মাখিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন।
  • অন্যদিকে কড়াতে তেল গরম করে মাছের পিসগুলি ভেজে তুলে রাখুন। ম্যারিনেটের বাকি মশলাটা ফেলে দেবেন না। এটা তুলে রাখুন পরে ব্যবহারের জন্য।
  • এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাকি হাফ চামচ আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। ম্যারিনেশনের পড়ে থাকা বাকি মশলা, বিরিয়ানি মশলা কিছুক্ষণ কষিয়ে নিন।
  • মশলা তৈরি হয়ে গেল একটা তলা ভারি পাত্রে ঘি ব্রাশ করে ভাতের পরত দিয়ে প্রথমে তৈরি মশলাটা, ওপরে ভাজা মাছ, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল ছড়িয়ে অল্প ভাজা পেঁয়াজ দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে চিকেন বা মটন বিরিয়ানির জন্য স্তর বানান তেমনই।
  • এরপর ওপরে আবার ভাতের পরত দিয়ে ধনেপাতা কুচি, অল্প মশলা দিয়ে মুখটা ভালো করে আটকে দিন। এভাবে আরও ৩০ মিনিট দমে বসিয়ে রাখুন।
  • ৩০ মিনিট হলেই রেডি আপনার ফিশ বিরিয়ানি। রায়তা এবং স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Sunday, June 30, 2024, 13:47 [IST]
X
Desktop Bottom Promotion