Chicken Meatball Recipe : ছুটির বিকেলে তৈরি করুন চিকেন মিটবল, দেখে নিন রেসিপি

Posted By:

চিকেন প্রায় সবারই পছন্দের খাবার। মুরগির তরকারি হোক বা কোনও ভাজাভুজি, যে কোনও পদই খুবই সুস্বাদু হয়। আজ আপনাদের চিকেনের এরকমই একটা সুস্বাদু রেসিপি জানাব, যার নাম চিকেন মিটবল। মাংসের কিমার সঙ্গে মশলা এবং পেঁয়াজ, রসুন দিয়ে তৈরি চিকেনে এই ছোটো ছোটো বলগুলির বাইরেটা মুচমুচে এবং ভিতরটা বেশ নরম হয়। জেনে নিন বাড়িতে চিকেন মিটবল তৈরি করার সহজ পদ্ধতি।

Chicken Meatball Recipe

উপকরণ

৪৫০ গ্রাম বোনলেস চিকেন

২ কাপ ব্রেড ক্রাম্বস

২টো ডিম

সাদা তেল

স্বাদমতো গোলমরিচ গুঁড়ো

১/৪ চা চামচ জায়ফল গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

২ চা চামচ সয়া সস

১ টেবিল চামচ সাদা ভিনেগার

১ মাঝারি পেঁয়াজ কুচানো

১ টেবিল চামচ রসুন কুচি

২ টেবিল চামচ ময়দা

আরও পড়ুন : ঘরে থাকা উপকরণ দিয়েই হবে বিদেশি রান্না, বানিয়ে ফেলুন চিকেন ফাহিতা

তৈরির পদ্ধতি

১) মিক্সিতে চিকেন, গোলমরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, নুন, ভিনেগার, সয়া সস দিয়ে পিষে নিন। এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি মাখিয়ে নিন।

২) চিকেনের মিশ্রণে কিছুটা ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন।

৩) অন্য একটি বাটিতে ২টো ডিম ফেটিয়ে নিন। আরেকটি পাত্রে ময়দা রাখুন।

৪) চিকেনের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে গড়ে নিন।

৫) এবার এক একটা মিটবলে প্রথমে ময়দা লাগিয়ে ডিমে চুবিয়ে নিন। এর পর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিন।

৬) কড়াইতে তেল গরম করে সবকটা চিকেন মিটবল ভাল করে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিন।

৭) সস ও কাসুন্দি সহযোগে পরিবেশন করুন সুস্বাদু চিকেন মিটবল।

[ of 5 - Users]
Story first published: Saturday, November 19, 2022, 16:18 [IST]
X
Desktop Bottom Promotion