Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নিউ ইয়ার পার্টির জন্য বানিয়ে ফেলুন চিকেন কিমা কুলচা, রইল রেসিপি
২০২০-কে বিদায় জানিয়ে ২০২১-কে স্বাগত জানানোর সময় এসে গিয়েছে। ইয়ার এন্ডিং এবং নিউ ইয়ার ইভের পার্টিতে মেতে উঠবে সবাই। করোনার কারণে এবার আর বাইরে নয়, অনেকেই বাড়িতে পার্টির আয়োজন করেছেন। বাইরের খাবারও বন্ধ করেছেন অনেকে, কিন্তু সুস্বাদু খাবার ছাড়া পার্টি জমবে কী করে! পার্টি মানেই তো খানাপিনা। তবে চিন্তার কোনও প্রয়োজন নেই। এবার নিউ ইয়ার পার্টি জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন কিমা কুলচা। বানানোর বেশি ঝক্কি নেই, আবার খেতেও ভীষণ টেস্টি। দেখে নিন রেসিপিটি -

উপকরণ
চিকেন কিমা - দেড় কাপ
ময়দা - ২ কাপ
স্বাদমতো নুন
খাবার সোডা - ১/৪ চা চামচ
দুধ - ২ টেবিল চামচ
দই - ২ টেবিল চামচ
রসুন কুচি - ৩-৪ টি
আদা - কুচি করা
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো - হাফ চা চামচ
কাঁচালঙ্কা - ২টি কুচো করা
পেঁয়াজ - ১টি ছোট করে কাটা
ধনেপাতা কুচি - ৪ টেবিল চামচ
আরও পড়ুন : এবার আর বার্গার খেতে দোকানে নয়, বাড়িতেই বানান সুস্বাদু চিকেন চিজ বার্গার
তৈরির পদ্ধতি
ক) একটি পাত্রে ময়দা, নুন, সোডা ভালো করে মেশান। তাতে দুধ ও দই দিয়ে দিন। ভালো করে মাখুন।
খ) পরিমাণমতো জল দেবেন। ময়দা মাখা হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট রেখে তারপর লেচি কেটে নিন।
গ) এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে আদা-রসুন বাটা কষে নিন। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন।
ঘ) এরপর চিকেন কিমা দিয়ে কষে টকদই ও নুন দিয়ে একটু নেড়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখুন। রান্না হয়ে এলে ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিন।
ঙ) এবার ময়দার লেচি নিয়ে ছোট রুটির মতো বেলে নিন। ভিতরে চিকেন পুর দিয়ে মুখটা মুড়ে বন্ধ করে দিন। এবার হাল্কা হাতে চেপে চেপে সমান করে নিন। তারপর পাতলা করে বেলুন।
চ) এবার প্যানে তেল ব্রাশ করে দুটো করে কুলচা দিন। আঁচ কমিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে উল্টে দিয়ে ১চা চামচ তেল দিয়ে ঢেকে দিন।
ছ) এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications