ঘরে থাকা উপকরণ দিয়েই হবে বিদেশি রান্না, বানিয়ে ফেলুন চিকেন ফাহিতা

Posted By:

নিত্য নতুন নানা রকম খাবারের ইচ্ছে জাগে সবারই। রোজ একঘেয়ে খাবার 'ভোজন রসিক' বাঙালির মুখে রোচেনা। বর্তমানে অনেকেই পছন্দ করছেন একটু বিদেশি খাওয়ার। কিন্তু সব সময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। প্রণালী জানা থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন বিদেশি পদ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফাহিতা রেসিপি। আদতে এটি মেক্সিকোর রান্না হলেও, বাড়িতে মুরগির মাংস আর অল্প কিছু সব্জি থাকলেই বানিয়ে ফেলা যায় নিমেষে।

Chicken Fajitas Recipe

চিকেন ফাহিতা তৈরির উপকরণ

৩টি চিকেন ব্রেস্ট

১টি লাল বেলপেপার

১টি হলুদ বেলপেপার

১টি ক্যাপসিকাম

২-৩টি পেঁয়াজ

আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো

আধা টেবিল চামচ জিরে গুঁড়ো

এক চা চামচ রসুন পাউডার

আধা চা চামচ পেপরিকা পাউডার

আধা চা চামচ ওরিগ্যানো

স্বাদমতো নুন

১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

অর্ধেক পাতিলেবু

আরও পড়ুন : বিকেলে বাড়িতে আত্মীয় আসবে? ঝটপট বানিয়ে নিন ভেটকি তাওয়া ফ্রাই, রইল রেসিপি

চিকেন ফাহিতা তৈরির পদ্ধতি

১) প্রথমে একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন পাউডার, পেপরিকা পাউডার, ওরিগ্যানো, নুন, গোলমরিচ গুঁড়ো নিয়ে মেশান ভাল করে।

২) মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর একটু বড় পাত্রে আপনার তৈরি করা মশলা দিয়ে চিকেনের পিসগুলো ভাল ভাবে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। একটু বেশি করে মশলা দেবেন।

৩) এবার কড়াইতে সামান্য তেল গরম করে মশলা মাখানো চিকেনগুলো দিয়ে ভাল করে ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে নিন। একটু ঠান্ডা হলে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিন।

৪) ক্যাপসিকাম ও বেলপেপারগুলি সরু সরু করে কেটে নিন। পেঁয়াজও কুচি করে নিন। ওই কড়াইতেই অল্প তেল দিয়ে সবজিগুলি ভাজুন।

৫) সবজি বেশি ভাজা হওয়ার আগেই ওই পাত্রে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। সব উপকরণ একসঙ্গে কিছুক্ষণ ভাজুন। তারপর ওপরে লেবুর রস ছড়িয়ে মিশিয়ে নিন ভাল করে। চাইলে ছড়িয়ে দিতে পারেন কিছুটা নুন ও গোলমরিচ গুঁড়ো। রান্না হয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন চিকেন ফাহিতা।

[ of 5 - Users]
Story first published: Saturday, August 20, 2022, 17:15 [IST]
X
Desktop Bottom Promotion