Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনে খান সুস্বাদু চিজ পরোটা, জেনে নিন রেসিপি
উত্তর ভারতীয় খাদ্যতালিকার অন্যতম অংশ হল পরোটা। রুটি, লুচি, পরোটা, এই তিনটির মধ্যে পরোটার বাহার কিন্তু সবচেয়ে বেশি। আলু পরোটা, কিমা পরোটা, গোবি পরোটা, অনিয়ন পরোটা, মোগলাই পরোটা, এছাড়াও আরও নানান রকমের পরোটার কথা শোনা যায়। ভিতরে পুর ভরা নানা স্বাদের পরোটা পেট-মন দু'টোই ভরায়। এই নানান রকমের পরোটা খেতে যেমন সুস্বাদু, তেমন তৈরি করতেও খুব বেশি ঝক্কি নেই। আজ আমরা আপনাদের একেবারে অন্যরকমের একটি পরোটার রেসিপি জানাব, যার নাম চিজ পরোটা। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন।

চিজ পরোটা তৈরির উপকরণ
দেড় কাপ ময়দা
আধা কাপ আটা
ঘি পরিমাণমতো
হাফ কাপ চিজ কিউব
স্বাদমতো নুন
তেল পরিমাণমতো
জল প্রয়োজনমতো
আরও পড়ুন : বাড়িতেই বানান সুস্বাদু আলুর পরোটা, দেখে নিন রেসিপি
চিজ পরোটা তৈরির পদ্ধতি
১) প্রথমে একটি বাটিতে আটা, ময়দা, নুন নিয়ে ভাল করে মেশান। এবার এতে একটু সাদা তেল দিয়ে ভালভাবে মেশান। তারপর জল দিয়ে ভাল করে মাখুন। তালটা যাতে খুব নরম বা খুব শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আটা-ময়দা মাখা হয়ে গেলে সেটা ৩০ মিনিট ঢাকা দিয়ে ঘরোয়া তাপমাত্রায় রেখে দিন।
২) তারপর ঢাকা খুলে, অল্প ময়দা ছিটিয়ে আরেকবার ভাল করে তালটা মেখে নিন।
৩) এবার লেচি করে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর এক একটা করে বেলতে থাকুন। লেচিগুলো একটু পাতলা করে বেলবেন।
৪) সবকটা বেলা হয়ে গেলে, এক একটা রুটি নিয়ে তার মধ্যে ঘি ভালভাবে মাখিয়ে দু'দিক থেকে ফোল্ড করুন।
৫) তারপর রুটির ঠিক মাঝখানে গ্রেটেড চিজ দিয়ে অন্য দু'দিকও ফোল্ড করে দিন। ধারগুলো হাত দিয়ে চেপে ভাল করে সিল করে দেবেন।
৬) এবার গ্যাসে প্যান বসিয়ে সামান্য তেল গরম করুন। তাতে একটা পরোটা দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর পরোটার ওপরের দিকে একটু তেল মাখিয়ে ওই দিকটা উল্টে দিন। উভয় দিকই খুব ভাল করে ভাজুন। এভাবে সবকটা পরোটা তৈরি করে নিন। ব্যস তৈরি চিজ পরোটা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications