Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো ছানার চপ, দেখুন রেসিপি
চপ, কাটলেট খেতে কার না ভাল লাগে! তা সে আমিষ হোক বা নিরামিষ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার চপ তৈরির রেসিপি। বিকেলের টিফিনে ধোঁওয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মুচমুচে ছানার চপ।
ছানা বা পনিরে প্রোটিন, ক্যালশিয়াম ও ভিটামিন ডি থাকে, যা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমায়, হাড়ও শক্ত থাকে। ভিটামিন ডি-এর জন্য অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও ছানা খুবই কার্যকর। ফসফরাস থাকার ফলে ছানা অথবা পনির খাবার হজমেও সাহায্য করে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপি।

ছানার চপ তৈরির উপকরণ
জল ঝরানো ছানা পরিমাণমতো
একটি সেদ্ধ আলু
স্বাদমতো লবণ
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
গরম মশলা
গোলমরিচ গুঁড়ো
৩ চা চামচ বেসন
ব্রেড ক্রাম্বস
পরিমাণমতো তেল
আরও পড়ুন : বানিয়ে ফেলুন ছানার কোফতা কালিয়া, আমিষ পদকেও হার মানাবে এটি
ছানার চপ তৈরির পদ্ধতি
১) আলুর খোসা ছাড়িয়ে চটকে নিন। এতে জল ঝরানো ছানা মেশান ভাল করে।
২) এর পর তাতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভাল করে মেখে নিন।
৩) অন্য একটি পাত্রে বেসন, লবণ এবং অল্প জল দিয়ে মসৃণ ব্যাটার তৈরি করে নিন।
৪) এবার ছানার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল পাকিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন।
৫) চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন ভাল ভাবে।
৬) তারপর কড়াইতে তেল গরম করে ভেজে নিন চপগুলো। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন। ব্যস, তৈরি হয়ে যাবে ছানার চপ!
আরও পড়ুন : বাড়িতে হঠাৎ অতিথি এলে চটজলদি বানিয়ে ফেলুন চিকেন ক্রকেটস, রইল রেসিপি
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications