Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Independence Day : স্বাধীনতা দিবস পালন করুন এই দুই রেসিপিতে
Recipes
oi-Shreshtha Chanda
Posted By: Oneindia Bengali Digital Desk
৭৫তম স্বাধীনতা দিবস পালন করুন এই রেসিপির মাধ্যমে -
ট্রাইকালার ইন্ডিপেনডেন্স

উপকরণ
গেরুয়া ভাগের জন্য
- হেভি হুইপড ক্রিম - ১ কাপ
- গুঁড়ো চিনি - স্বাদ অনুযায়ী
- আমের পিউরি - ১ কাপ
- কমলা খাবার রং - কয়েক ফোঁটা
সাদা ভাগের জন্য
- হেভি ক্রিম - ২ কাপ
- গুঁড়ো চিনি - স্বাদ অনুযায়ী
- জিলেটিন ২ টেবিল চামচ
সবুজ ভাগের জন্য
- কিউয়ি ফল ক্রাশ - ১/২ কাপ
- জল - দেড় কাপ
- জিলেটিন - ২ টেবিল চামচ
প্রণালী
- প্রথমে আমরা সবুজ ভাগ, তারপর সাদা ও তারপর গেরুয়া অংশ বানাব। কারণ সবুজ ভাগ প্রথমে সার্ভিং গ্লাসে ঢালা হবে।
- সবুজ ভাগের জন্য ১/৪ কাপ জলে জিলেটিন ভাল করে মিশিয়ে নিয়ে সরিয়ে রাখুন।
- একটি পাত্রে কিউয়ি ফলের ক্রাশ ও দেড় কাপ জল দিয়ে ফোটান।
- এবার আঁচ কমিয়ে জিলেটিন দিন। একইসঙ্গে ভাল করে মেশাতে থাকুন নয়তো দলা পাকিয়ে গেলে খেতে বাজে লাগবে।
- আঁচ থেকে সরিয়ে সার্ভিং গ্লাসে ঢেলে রাখুন। ফ্রিজে ৬-৮ ঘন্টা জেলি সেট হওয়ার জন্য রেখে দিন। সাদা ভাগের জন্য একইভাবে জিলেটিন গুলে নিন।
- ক্রিম ও চিনি একসঙ্গে মিলিয়ে আঁচে বসান। ক্রিম গরম হয়ে গেলে তাতে জিলেটিন মেশান। একইভাবে মিশিয়ে নামিয়ে নিন।
- এবার ৮ ঘন্টা সেট হওয়া সবুজ জেলির উপর সমানভাবে ঢেলে আবার ৬ থেকে ৮ ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিন।
- কমলা ভাগের জন্য হুইপড ক্রিম ও চিনি ভাল করে ফেটান যাতে শক্ত হয়ে যায়। অর্থাৎ ওই ক্রিম দিয়ে যেন চূড়া তৈরি করা যায়।
- এর সঙ্গে আম পিউরি এবং খাবার রং মেশান। এই মিশ্রণটা ভ্যানিলা প্যানাকটার উপর ঢেলে দিন।
- ২-৩ ঘন্টা ঠান্ডা করুন।
- হোয়াইট চকলেট আমের স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
তেরঙা সুজি ধোকলা
উপকরণ
- সুজি - দেড় কাপ
- টক দই - দেড় কাপ
- গাজর - ২টি কুচিয়ে নিয়ে সিদ্ধ করা
- টমেটো - ১টি কুচনো
- লঙ্কা গুঁড়ো - এক চুটকি
- গ্রেড করা নারকেল - ২ টেবিল চামচ
- আদা বাটা - ১ চা চামচ
- ধনে ও পুদিনা চাটনি - ১/২ কাপ
- ইনো - দেড় চা চামচ
ফোড়নের জন্য
- সাদা তেল - ২ টেবিল চামচ
- হিং - এক চুটকি
- রাই সরষে - ১ চা চামচ
- সাদা তিল - ২ চা চামচ
- কাঁচা লঙ্কা - ২টি মাঝ খান থেকে চেরা
- লাল লঙ্কা গুঁড়ো - ১ চিমটে
প্রণালী
- প্রথমেই গাজর ও টমেটো একসঙ্গে মিশিয়ে মিক্সিতে বেটে মিহি পেস্ট বানিয়ে নিয়ে সরিয়ে রেখে দিন।
- এবার একটি পাত্রে দই নিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
- এতে নুন ও সুজি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এই মিশ্রণটি ৩০ মিনিট ভেজার জন্য রেখে দিন।
- এবার দুটি আলাদা পাত্র নিয়ে নিন।
- সুজি ও দইয়ের ব্যাটারটিকে তিন ভাগে ভাগ করে নিন।
- গেরুয়া লেয়ারের জন্য - ১/২ কাপ টমেটো ও গাজরের পিউরে এবং লাল লঙ্কা গুঁড়ো এক অংশ ব্যাটারের সঙ্গে ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন।
- সাদা লেয়ারের জন্য - আদা বাটা, নারকেল কোড়া এবং আধ কাপ জল দ্বিতীয় অংশ ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিন।
- সবুজ লেয়ারের জন্য - ধনে ও পুদিনা পাতার চাটনি তৃতীয় অংশ ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিন।
- স্টিমারে বা প্রেসার কুকারে জল দিয়ে ফুটতে দিন।
- এবার যেই পাত্রে ধোকলা বসাবেন সেটি তেল দিয়ে ভাল করে গ্রিস করে নিন।
- এবার প্রথমে সবুজ লেয়ার, তার উপরে সাদা লেয়ার এবং সব শেষে গেরুয়া লেয়ার বসাতে হবে।
- পাত্রে ঢালার আগে ১/২ চা চামচ করে ইনো প্রত্যেকটি ব্যাটারে মিশিয়ে নিন।
- খেয়াল রাখবেন মেশানোর সঙ্গে সঙ্গে পাত্রে ঢেলে স্টিমার বা প্রেসার কুকারে বসিয়ে দিন। স্টিমারে ঢাকা লাগিয়ে দিন। প্রেসার কুকারে করলে হুইসল লাগাবেন না।
- মাঝারি আঁচে ১৫-২০ মিনিট স্টিম করে নিন।
- একটি ছুঁড়ি ঢুকিয়ে দেখে নিন ধোকলা ছুড়ির গায়ে লাগছে নাতো। লাগলে আরও কিছুক্ষণ স্টিম করুন।
- হয়ে গেল স্টিমার থেকে পাত্রটি বের করে কিছুক্ষণ ঠান্ডা করতে রাখুন।
- এবার একটি ছোট পাত্রে তেল দিয়ে ভাল করে গরম করুন।
- এতে সরষে, তিল ও হিং দিয়ে ভাল করে ভেজে নিন।
- তিল ও সরষে লাফাতে শুরু করলে লঙ্কা দিয়ে দিন। এতে ২টেবিল চামচ জল ও ১ চা চামচ চিনি দিন।
- আঁচ বন্ধ করে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিন।
- এবার ধোকলার উপর দিয়ে এই মিশ্রণটি ছড়িয়ে দিন। ৫-১০ মিনিট রেখে কেটে কেটে পরিবেশন করুন।
- পরিবেশনের সময় অবশ্যই যেন সবুজ অংশ নিচের দিকে থাকে।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: independence day food tricolor drink snacks রান্নাবান্না স্বাধীনতা দিবস খাবার তেরঙা independence day 2021
English summary



Click it and Unblock the Notifications