Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফুলকপির এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে! রইল রেসিপি
ফুলকপি খেতে আট থেকে আশি সকলেই ভালবাসেন। ফুলকপির তরকারি থাকলে আর কিছু না হলেও চলে। ভাজা থেকে রোস্ট, ঝোল থেকে ডালনা, সব রকমের রান্নাই সম্ভব এই মরসুমি সবজি দিয়ে। তবে ফুলকপি যে ভাবেই রান্না করা হোক না কেন, স্বাদে অতুলনীয় হয়! আজ শিখে নিন ফুলকপির একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি।
উপকরণ
একটা ফুলকপি, একটা ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, গোটা মৌরি, ড্রাই ম্যাঙ্গো পাউডার, আধ কাপ ময়দা, হলুদ গুঁড়ো সামান্য, গোটা জিরা, ধনে গুঁড়ো, টমেটো সস, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল।

তৈরির পদ্ধতি
ফুলকপি ছোটো ছোটো করে কেটে জলে ধুয়ে ফেলুন। কড়াইতে জল ও নুন দিয়ে ফুলকপি ভাপিয়ে নিন। তারপর জলটা ছেঁকে নিয়ে ফুলকপির ওপর ঠাণ্ডা জল ঢেলে ধুয়ে ফেলুন। অতিরিক্ত জল ঝরিয়ে নেবেন। একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এতে পরিমাণমতো জল দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়।
এই ব্যাটারে ভাপানো ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে একে একে সবকটা ফুলকপির টুকরো ছাড়তে থাকুন। গোল্ডেন ব্রাউন রঙ করে ভেজে নিন ফুলকপিগুলো।
ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে গোটা জিরা ও মৌরি ফোড়ন দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ লালচে হলে আদা ও রসুন কুচি দিয়ে দিন। তারপর ক্যাপসিকাম কুচি দিন। সমস্ত উপকরণ ভেজে নিন ভাল ভাবে। এতে ধনে গুঁড়ো, ম্যাঙ্গো পাউডার, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করুন খানিকক্ষণ। এর পর এতে টমেটো সস দিয়ে ভাল ভাবে মেশান।
এই মশলায় দিয়ে দিন ভেজে রাখা ফুলকপিগুলো। মিনিট দুয়েক মশলার সঙ্গে নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications