Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাঁধাকপির ভর্তা দিয়েই সাফ হবে এক থালা ভাত! রইল রেসিপি
শীত এলেই নানা রকম সবজির দেখা মেলে বাজারে। তার মধ্যে অন্যতম বাঁধাকপি। আজকাল অবশ্য প্রায় সারা বছরই রান্না ঘরে রাজত্ব করে এই সবজি। কম-বেশি সকলেই বাঁধাকপি খেতে পছন্দ করেন। নিরামিশ বা আমিষ, যে কোনও ভাবেই রান্না করা যায় এই সবজিটি।
তবে বাঁধাকপির ভর্তা খেয়েছেন কখনও? না খেয়ে থাকলে আজই বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে দিব্যি লাগবে খেতে। দেখে নিন কী ভাবে বানাবেন বাঁধাকপি ভর্তা।

বাঁধাকপির ভর্তার উপকরণ
একটা বাঁধাকপি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কয়েক কোয়া রসুন কুচানো, একটা পেঁয়াজ কুচি, ২-৩টে শুকনো লঙ্কা, এক মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, পরিমাণমতো সর্ষে তেল।
বাঁধাকপির ভর্তা তৈরির পদ্ধতি
বাঁধাকপি কুচিয়ে নিয়ে ভাল করে জলে ধুয়ে নিন। প্রেশার কুকারে আধ সেদ্ধ মতো করে নিন বাঁধাকপি। তার পর ভাল ভাবে জল ঝরিয়ে রাখবেন। গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষে তেল গরম করতে দিন। এতে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ লালচে হয়ে এলে সেই কড়াইতেই ভাপিয়ে রাখা বাঁধাকপি ঢেলে দিন। স্বাদ মতো নুন দেবেন। খানিকক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন।
সব উপকরণ মিশে গেলে আঁচ নিভিয়ে কড়াই নামিয়ে ফেলুন। বাঁধাকপি ঠান্ডা হলে তাতে একটু সর্ষে তেল, কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি ছড়িয়ে হাত দিয়ে মাখিয়ে নিন। চাইলে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির ভর্তা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications