Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রুটি-পরোটা খেতে খেতে বোর? এবার বাড়িতেই বানিয়ে খান বাটার গার্লিক নান!
নরম তুলতুলে বেবি নানের সঙ্গে কষা মাংস বা আলুরদম, অথবা পনিরের কোনও আইটেম হলে আর কি চাই! কিন্তু নান খেতে ইচ্ছে হলে সেই রেস্টুরেন্টে ছুটতে হয়। বাড়িতে বানানো বেশ ঝক্কির ভেবে কেউ রিস্ক নিতে চায় না। তবে খুব সহজেই কিন্তু বাড়ির হেঁশেলই বানিয়ে নিতে পারেন নান। আজ আপনাদের জন্য রইল বাটার গার্লিক নানের রেসিপি।
উপকরণ
ময়দা পরিমাণমতো, এক কাপ টক দই, ৪ টেবিল চামচ সাদা তেল, ধনেপাতা কুচি, রসুন মিহি করে কুচানো, আধ চা চামচ বেকিং পাউডার, ১ চা চামচ ড্রাই ইস্ট, মাখন পরিমাণমতো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

প্রণালী
একটি বড় পাত্রে ময়দা নিন। ইস্ট জলে গুলে রাখুন। ময়দার সঙ্গে প্রথমে নুন, চিনি, বেকিং পাউডার, সাদা তেল মাখিয়ে নিন। তারপর জলে গুলে রাখা ইস্ট ময়দায় ঢেলে মিশিয়ে নিন ভালো ভাবে। এ বার টক দই দিয়ে ময়দা মেখে নিন ভালো করে। প্রয়োজন হলে এতে সামান্য জল ব্যবহার করতে পারেন। ময়দার তাল যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। ময়দা মাখা হলে ১-২ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।
ময়দার তাল থেকে লেচি কেটে নানের আকারে বেলে নিতে হবে। নান কিন্তু লুচি বা পরোটার মতো পাতলা হয় না। তাই একটু মোটা করে বেলতে হবে। নানের উপর রসুন কুচি, ধনেপাতা কুচি এবং কালো জিরে ছড়িয়ে দিয়ে হালকা করে উপর থেকে বেলন চালিয়ে নিন। নানের উপরে মাখন মাখিয়ে নেবেন।
গ্যাসে কড়াই গরম করতে দিন। নানের যে পিঠে রসুন ও ধনেপাতা দিয়েছেন, তার উল্টো পিঠে সামান্য জল মাখিয়ে কড়াইতে ভালো ভাবে লাগিয়ে দিন। তার পর কড়াই উল্টো করে গ্যাসে বসিয়ে দিন। আঁচ একেবারে কম রাখবেন। খানিকক্ষণ পর দেখবেন মাখন মাখানো অংশটি ফুলে উঠছে। খুব সাবধানে গ্যাসের উপর থেকে কড়াই তুলে সোজা করে নামিয়ে নিতে হবে। সবকটা নান সেঁকতে দেওয়ার আগে তার উল্টো পিঠে জল মাখিয়ে নিতে হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications