Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির ঝোল, কষা সবই একঘেয়ে লাগে? স্বাদ বদলাতে এবার খান বাটার গার্লিক চিকেন
চিকেন ভালবাসেন না, এমন মানুষ বোধহয় হাতে গোনা। ঝোল, কষা, কোর্মা, যে ধাঁচেই রান্না করা হোক না কেন, তার স্বাদ হয় অতুলনীয়। তবে যতই পছন্দের খাবার হোক না কেন, তার একটু রকমফের না হলে ভাল লাগে! বাড়ির হেঁশেলেই বানিয়ে ফেলুন বাটার গার্লিক চিকেন। রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস, সবকিছুর সঙ্গেই খেতে পারবেন জমিয়ে। আর বানানোও বেশ সহজ। জেনে নিন রেসিপি।
বাটার গার্লিক চিকেনের উপকরণ
৫০০ গ্রাম বোনলেস চিকেন (কিউব করে কাটা), ১ কাপ চিকেন স্টক , ৩-৪
টেবিল চামচ মাখন, রসুন কুচি, ময়দা, ১ চা চামচ ওরেগানো, ১ চা চামচ
পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ
পার্সলে কুচি, পরিমাণমতো তেল।

বাটার গার্লিক চিকেন বানানোর পদ্ধতি
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। গোলমরিচ গুঁড়ো ও নুন
মাখিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এর পর চিকেনে ভাল করে ময়দা মাখিয়ে
তেলে ভেজে নিন।
অন্য একটি ফ্রাইং প্যানে মাখন গরম করে রসুন কুচি ভেজে নিন। এতে আধা টেবিল চামচ ময়দা দিয়ে মেশান ভাল করে। তারপর চিকেন স্টকটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ওরেগানো, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস ও নুন দিয়ে মিশিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন।
গ্রেভি ফুটে ফুটে থকথকে হয়ে এলে ভেজে রাখা চিকেন গুলো এতে মিশিয়ে দিন। খানিকক্ষণ রান্না করুন। গ্রেভি কিছুটা শুকিয়ে এলে পার্সলে কুচি মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল বাটার গার্লিক চিকেন!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications