Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Bread Upma Recipe : সকালের জলখাবারে চটজলদি বানিয়ে ফেলুন পাউরুটির উপমা, রইল রেসিপি
সকাল, বিকেলের হালকা খিদে মেটাতে কী বানানো যায় তাই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। রোজ রোজ একই খাবার খেতে কারুরই ভাল লাগে না। প্রতিদিন ভিন্ন স্বাদের খাবার হলে বাড়ির বুড়ো থেকে বাচ্চা সকলেই চেটেপুটে খাবে। আজ আমরা আপনাদের এরকমই এক ভিন্ন স্বাদের রেসিপি জানাব।
পাউরুটি সবার বাড়িতেই মজুত থাকে। চটজলদি অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পাউরুটির উপমা। ঝটপট নতুন স্বাদের রান্না করতে হলে একবার ট্রাই করতেই হবে এই পদটি।

পাউরুটির উপমা তৈরির উপকরণ
১০-১২টা স্লাইস ব্রেড
পরিমাণমতো সাদা তেল
এক চা চামচ কালো গোটা সর্ষে
২টো শুকনো লঙ্কা
কাঁচা লঙ্কা কুচি
কয়েকটা কারিপাতা
একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
স্বাদমতো লবণ
হাফ কাপ টক দই
ধনে পাতা কুচি
আরও পড়ুন : সকালের জলখাবারে বানিয়ে ফেলুন সুজির উপমা, রইল রেসিপি
পাউরুটির উপমা তৈরির পদ্ধতি
১) পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।
২) গ্যাসে কড়াই গরম করে তাতে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। তার পর প্লেটে নামিয়ে নিন।
৩) এবার ওই কড়াইতেই সাদা তেল গরম করে তাতে কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কারিপাতা, পেঁয়াজ কুচি দিয়ে মিনিট তিনেক নাড়াচাড়া করুন। হালকা ভেজে নিন। আপনি চাইলে এতে আলু, টমেটো, গাজর আর বিনস কুচিও ব্যবহার করতে পারেন।
৪) পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এগুলি মিশিয়ে নিন ভাল মতো।
৫) এর পর টক দই দিয়ে নাড়াচাড়া করুন বেশ কিছুক্ষণ। ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাহলে দই কেটে যেতে পারে।
৬) দই ভাল করে মিশে গেলে দিয়ে দিন পাউরুটিগুলো। মিনিট তিনেক সময় ধরে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
৭) এর পর ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি পাউরুটির উপমা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications