Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শীতের বিকেলে চায়ের সাথে বানিয়ে ফেলুন ব্রেড রোল, রইল রেসিপি
তেলেভাজা খেতে কার না ভালো লাগে! বিশেষ করে, শীতের বিকেলে এক কাপ চায়ের সঙ্গে তেলেভাজা খেতে কিন্তু মন্দ লাগে না। তবে সব সময় তো আর দোকান থেকে কিনে আনা সম্ভব নয়। তাছাড়া, বাইরের খাবার বেশি খাওয়াও উচিত নয়। তাই বলে কি ভাজাভুজি খাওয়া বন্ধ? না একেবারেই নয়। আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন হরেক রকমের তেলেভাজা। আজ আপনাদের জন্য রইল ব্রেড রোল তৈরির রেসিপি।

ব্রেড রোল তৈরির উপকরণ
কয়েকটা পাউরুটি, মাঝারি মাপের ২টি আলু সেদ্ধ, ১টা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচানো, গাজর কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচানো, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, ব্রেড ক্রাম্বস, সাদা তেল
আরও পড়ুন: চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ককটেল, জমে যাবে ঘরোয়া পার্টি!
ব্রেড রোল তৈরির পদ্ধতি
১) প্রথমে পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিন।
২) এবার হাত দিয়ে পাউরুটি ভালো করে গুঁড়িয়ে নিয়ে, তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, নুন, চাট মশলা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিন। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন।
৩) এবার পাউরুটির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে চপের আকারে গড়ে ফেলুন।
৪) প্রতিটা চপ ব্রেডক্রাম্ব দিয়ে কোটিং করে নিন।
৫) কড়াইতে তেল গরম করে ব্রেড রোলগুলো দিয়ে সোনালি করে ভেজে নিন।
৬) সবকটা ভাজা হয়ে গেলে সস, কাসুন্দি আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications