Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বিকেল হলেই মুখরোচক কিছু খেতে মন চায়? বানিয়ে ফেলুন পাউরুটির পকোড়া
বিকেল হলেই মুখরোচক কিছু খেতে সকলেরই মন চায়। এক কাপ চায়ের সঙ্গে মুচমুচে কিছু থাকলে মনটা একেবারে জুড়িয়ে যায়। তাই অনেকেই বাইরে থেকে মুখরোচক খাবার কিনে বাড়িতে নিয়ে যান। কিন্তু আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের পদ। বাড়িতে পাউরুটি থাকলে বানিয়ে ফেলুন পাউরুটির পকোড়া। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। কম সময়েই বানানো যায়। বাড়িতে হঠাত্ অতিথি এলে তাঁদেরও বানিয়ে খাওয়াতে পারেন পাউরুটির পকোড়া। কিন্তু কী ভাবে বানাবেন এই স্ন্যাক্স? রইল তারই হদিশ।

পাউরুটির পকোড়া তৈরির উপকরণ
তিন পিস পাউরুটি
দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ ক্যাপসিকাম কুচি
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
কাঁচা লঙ্কা কুচি
স্বাদমতো লবণ
টমেটো কেচাপ ১ টেবিল চামচ
চাট মশলা ১/৪ চা চামচ
চালের গুঁড়ো ১ টেবিল চামচ
ময়দা ৪ টেবিল
১টি ডিম
আরও পড়ুন : ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে ফেলুন স্পাইসি ব্রেড অমলেট, দেখে নিন রেসিপি
পাউরুটির পকোড়া তৈরির পদ্ধতি
১) পাউরুটিগুলো টুকরো টুকরো করে নিন। তাতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, টমেটো কেচাপ, চালের গুঁড়ো, ময়দা, নুন, ডিম ফাটিয়ে দিন। সমস্ত উপকরণ খুব ভাল করে মাখুন।
২) গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। পাউরুটির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো বলের মতো করে গরম তেলে ছাড়ুন।
৩) ভাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন পাউরুটির পকোড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications