গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের বড়া! বানাবেন কী ভাবে?

Posted By:

বসন্তকাল মানেই সজনের মরশুম। এই সময় বাঙালির প্রতিদিনের পাতে সজনের একটা না একটা পদ থাকবেই! শুধু স্বাদে অতুলনীয় নয়, আবহাওয়া পরিবর্তনের সময় এই সব্জি নানা অসুখও প্রতিরোধ করতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হাড় সুস্থ রাখা ও ইমিউনিটি বাড়াতে সজনের জুড়ি মেলা ভার। শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সজনে। তাই রোগভোগের দাপট থেকে বাঁচতে চিকিৎসকরা বার বার বসন্তকালের ডায়েটে সজনে রাখার কথা বলেন।

সজনে ডাঁটা, সজনে শাকের সঙ্গে সজনে ফুলও বাঙালির বেশ প্রিয়। আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা রেসিপি সজনে ফুলের বড়া।

Sojne Fuler Bora Recipe

সজনে ফুলের বড়া তৈরির উপকরণ

সজনে ফুল

চালের গুঁড়ো পরিমাণমতো

বেসন পরিমাণমতো

কর্নফ্লাওয়ার

কাঁচা লঙ্কা কুচি

আদা কুচি

স্বাদমতো নুন

আধ চা চামচ কালো জিরে

জিরে গুঁড়ো

ভাজার জন্য সাদা তেল

আরও পড়ুন: সিজন চেঞ্জে নানা রোগভোগ থেকে বাঁচায় সজনে! রইল সজনে ফুলের স্পেশাল রেসিপি

সজনে ফুলের বড়া তৈরির পদ্ধতি

১) সজনে ফুল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।

২) এর পর একটা বাটিতে সজনে ফুল, বেসন,কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি,কালো জিরে, জিরে গুঁড়ো ও নুন নিয়ে হাত দিয়ে মাখান ভালো করে।

৩) কড়াইতে তেল গরম হতে দিন। সজনে ফুলের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলে ছাড়তে থাকুন।

৪) সোনালী করে ভেজে নিলেই হয়ে যাবে সজনে ফুলের বড়া।

৫) গরম ভাতের সঙ্গে সজনের বড়া দিয়েই জমে যাবে দুপুরের ভোজ! আবার শুধু বড়া খেতেও দারুণ লাগবে।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion