Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আলু পোস্ত, পোস্তর বড়া তো অনেক খেলেন, এবার ট্রাই করুন পোস্ত বড়ার ডালনা
নিরামিষ রান্নার দিনে বাঙালির পাতে পোস্ত থাকবেই! আর পোস্ত মানেই মাথায় আসে তো পোস্ত বড়া, আলু পোস্তর কথা। তবে জানেন কি আলু পোস্ত ছাড়াও পোস্তর আরও অনেক জিভে জল আনা রেসিপি রয়েছে? কোনও দিন খেয়েছেন ধোকার মতো করে পোস্তর বড়ার ডালনা? নিরামিষের দিনে এই ভাবে পোস্তর বড়ার ডালনা রান্না করলে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই খাবে চেটেপুটে। তাহলে দেখে নিন, পোস্তর বড়ার ডালনা তৈরির সহজ রেসিপি।

পোস্তর বড়ার ডালনা তৈরির উপকরণ
১০০ গ্রাম পোস্ত
গোবিন্দভোগ চালের গুঁড়ো
১ চামচ জিরে বাটা
আধা চামচ আদা বাটা
কাজুবাদাম বাটা
চারমগজ বাটা
হলুদ গুঁড়ো
২ চামচ টক দই
ঘি পরিমাণমতো
১ চা চামচ গরম মশলা
স্বাদমতো নুন ও চিনি
আরও পড়ুন: আলু পোস্ত তো প্রায়ই খান, এ বার বানিযে ফেলুন বেগুন পোস্ত
পোস্তর বড়ার ডালনা তৈরির পদ্ধতি
১) প্রথমে পোস্ত মিহি করে বেটে নিন। পোস্ত বাটার সঙ্গে চালের গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
২) তাওয়ায় তেল গরম করে পোস্ত বাটা ভেজে নিন। তারপর ধোকার মতো করে কেটে নিন।
৩) এবার কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন।
৫) ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, কাজুবাদাম বাটা, চারমগজ বাটা, টক দই, নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন।
৬) মশলা থেকে তেল বেরোলে পরিমাণমতো জল দিয়ে দিন।
৭) গ্রেভি ফুটে উঠলে দিয়ে দিন পোস্তর বড়া। আরও কিছুক্ষণ রান্না করুন।
৮) তরকারি ভালো ভাবে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্তর বড়ার ডালনা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications