Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Begun Posto Recipe : আলু পোস্ত তো প্রায়ই খান, এ বার বানিযে ফেলুন বেগুন পোস্ত
পোস্ত খেতে ভালবাসেন না, এমন বাঙালি বোধ হয় এই বিশ্বে নেই। ভাতের সঙ্গে ডাল আর পোস্ত হলেই ব্যাপারটা জমে যায়। বাঙালির নিরামিষ পদের তালিকায় একবারে প্রথম দিকেই আলু পোস্তর স্থান। এছাড়াও, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, রুই পোস্ত, পোস্ত বড়া...আরও কত রকমের পদ রয়েছে। তবে বেগুন পোস্ত খেয়েছেন কি কখনও? বেগুন পোস্ত স্বাদেও যেমন উপাদেয়, রাঁধাও তেমন সহজ। চলুন জেনে নেওয়া যাক, বেগুন পোস্ত তৈরির পদ্ধতি।

বেগুন পোস্ত তৈরির উপকরণ
২টো বড় সাইজের বেগুন
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি
একটা টমেটো কুচি
৪ টেবিল চামচ পোস্ত বাটা
পরিমাণমতো সর্ষে তেল
২ চা চামচ টক দই
কালো জিরে সামান্য়
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
কাঁচা লঙ্কা চেরা
ধনে পাতা কুচি
বেগুন পোস্ত তৈরির পদ্ধতি
১) বেগুনগুলো ভাল করে ধুয়ে নিয়ে লম্বালম্বিভাবে চার ফালি করে নিন। তারপর বেগুনে নুন, হলুদ মাখিয়ে তেলে ভেজে নিন ভাল ভাবে।
২) ওই তেলেই কালো জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভেজে নিন ভাল করে।
৩) এর পর টক দইতে নুন মাখিয়ে কড়াইতে ঢেলে দিন। এর সঙ্গে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা অর্ধেকের বেশি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মেশান ভাল করে। সব উপকরণ ভাল করে ভেজে নিন।
৪) এবার পরিমাণমতো জল, বাকি পোস্ত বাটা ও কাঁচা সর্ষে তেল দিয়ে মিশিয়ে নিন। পাঁচ মিনিট ফোটান।
৫) তারপর বেগুনগুলো দিয়ে আরও একটু ফোটান। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে একটু রান্না করে নামিয়ে নিন। ব্য়স, তৈরি হয়ে যাবে বেগুন পোস্ত! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications