Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পাঁপড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু তরকারি, মাছ-মাংসের স্বাদকেও হার মানাবে!
পাঁপড় কার না প্রিয়! বাচ্চা-বুড়ো সবারই ভালো লাগে পাঁপড় খেতে। উৎসব-অনুষ্ঠান হোক বা ঘরোয়া খাওয়াদাওয়া, শেষ পাতে চাটনির সঙ্গে পাঁপড় না থাকলে সম্পূর্ণ হয় না বাঙালির ভোজন। সাধারণত পাঁপড় সেঁকে অথবা ভেজেই খাওয়া হয়। এবার ট্রাই করে দেখুন পাঁপড়ের ঝাল ঝাল তরকারি। গরম ভাতের সঙ্গে পাঁপড়ের এই তরকারি দারুণ লাগে খেতে! নিরামিষ এর দিনে মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে এই পদ!

উপকরণ
কয়েকটা পাঁপড়
২-৩টে মাঝারি মাপের আলু
এক চিমটি হিং
গোটা জিরে
১টা তেজপাতা
২টো শুকনো লঙ্কা
আদা বাটা
কাঁচা লঙ্কা বাটা
টমেটো বাটা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
পরিমাণমতো সর্ষে তেল
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
তৈরির পদ্ধতি
১) প্রথমে পাঁপড়গুলো চার টুকরো করে তেলে ভেজে নিন।
২) আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। তারপর আলুগুলো হালকা ভেজে নিন।
৩) ওই তেলেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর আদা বাটা দিয়ে দিন।
৪) আদা বাটা একটু কষিয়ে লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে দিন।
৫) টমেটো গলে এলে সব গুঁড়ো মশলা একে একে দিয়ে দিন। এর সঙ্গে নুন, চিনি আর সামান্য জল দিয়ে মশলা কষাতে হবে।
৬) মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলুগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ কষান। তারপর এক কাপ মতো জল দিয়ে ঢাকা দিন। পাঁচ ছয় মিনিট ফুটতে দিতে হবে।
৭) আলু সেদ্ধ হয়ে গেলে পাঁপড়গুলো ছেড়ে দিতে হবে।
৮) পাঁপড় দেওয়ার পর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications