Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাছের মুড়ো পড়ে আছে? রেঁধে নিন মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল
উৎসব অনুষ্ঠান হোক বা এমনি ঘরোয়া ভোজ, বাঙালির খাবারের মেনুতে ডাল থাকবেই থাকবে। তবে রোজ রোজ কিন্তু একই ধরনের ডাল রান্না হয় না। কোনও দিন মুসুর তো পরদিন বিউলির ডাল। তবে সোনা মুগ ডালের জুড়ি মেলা ভার। মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, পাতে পড়লে এক্কেবারে চেটেপুটে সাফ! দেখে নিন, মাছের মাথা দিয়ে তৈরি মুগ ডালের রেসিপি।

উপকরণ
১টা বড় কাতলা মাছের মাথা
১ কাপ সোনা মুগের ডাল
১টা বড় পেঁয়াজ কুচানো
৪-৫ কোয়া রসুন থেঁতো করা
১ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
১ চা চামচ গোটা জিরে
তেজপাতা
শুকনো লঙ্কা
দারুচিনির কাঠি
ছোট এলাচ
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
১ চা চামচ জিরে গুঁড়ো
পরিমাণমতো সর্ষে তেল
এক চিমটে হিং
আরও পড়ুন : কিছুতেই ফুলকো লুচি বানাতে পারছেন না? দেখে নিন ফোলা-ফোলা লুচি তৈরির টিপস!
তৈরির পদ্ধতি
১) প্রথমে সোনা মুগের ডালটা শুকনো কড়াইতে নেড়েচেড়ে নিন। এরপর ডালটা সেদ্ধ করুন।
২) ডাল সেদ্ধ করার সময় এতে সামান্য তেল, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন।
৩) মাছের মাথা নুন, হলুদ মাখিয়ে ভেজে নিন।
৪) এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজ পাতা, ছোটো এলাচ, দারুচিনি, গ্রেট করা রসুন ফোড়ন দিন।
৫) একটু নাড়াচাড়া করার পর গন্ধ বের হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। মশলাটা ভাল করে ভেজে।
৬) ওই মশলাতে একে একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। সামান্য জল দিয়ে মশলাটা কষাবেন।
৭) এরপর এতে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দিন।
৮) মশলাতে মাছের মাথাগুলো সামান্য নেড়েচেড়ে পরিমাণতো জল দিয়ে দিন।
৯) ফুটে উঠলে একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিন।
১০) মুগ ডাল মেশানোর পর পরিমাণতো জল মেশান। খুব বেশি পাতলা করবেন না। এতে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
১১) একটা ছোট্ট প্যানে ঘি গরম করুন। তাতে হিং ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এই মিশ্রণটা ফুটন্ত ডালের উপর ছড়িয়ে দিন।
১২) ডাল ভাল করে ফুটে উঠলে তারপরই কিন্তু এই ফোড়নটা ডালের উপর ছড়াবেন।
১৩) হিং ফোড়ন দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন।
১৪) ব্যস, তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications