Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ছানা দিয়েই বানিয়ে ফেলুন ডেভিল! রইল রেসিপির হদিশ
সূর্যাস্ত হতেই মনটা মুখরোচক খাবার খাওয়ার জন্য ছটফট করে। চপ, পকোড়া, শিঙাড়া পেলে তো কোনও কথাই নেই। তবে একঘেয়ে ভাজাভুজির বদলে এ বার হেঁশেলেই তাড়াতাড়ি বানিয়ে নিন ছানার ডেভিল। ভাবছেন ছানা দিয়ে আবার ডেভিল হয় নাকি? দিব্যি হবে! জেনে নিন প্রণালী।
ছানার ডেভিলের উপকরণ
২৫০ গ্রাম ছানা, ছোলার ডাল, পরিমাণমতো ঘি, সামান্য হিং, পরিমাণমতো সর্ষে তেল, ২টো কাঁচা লঙ্কা কুচি, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

ছানার ডেভিল তৈরির প্রণালী
ছোলার ডাল ভাল করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখুন প্রায় তিন-চার ঘণ্টা। এর পর মিহি করে ডাল বেটে নিন। কড়াইয়ে সামান্য ঘি গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ও সামান্য হিং দিন। মাঝারি আঁচে ভাল ভাবে নেড়েচেড়ে ভেজে নিন সবকিছু। এবার এতে ডাল বাটা দিয়ে মিনিট ১০-১৫ রান্না করে নিন। নুন ও চিনি দেবেন স্বাদ অনুসারে। অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। শুকনো হয়ে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ডালের পুর।
একটি বাটিতে ছানা ভাল ভাবে চটকে নিন। নুন, লঙ্কা কুচি, ঘি দিয়ে ছানা মাখুন। একেবারে মিহি করে মাখবেন। এ বার অল্প ছানা মাখা হাতে নিয়ে গোল করে হালকা চ্যাপ্টা আকারের করে নিন। এর মধ্যে কিছুটা ডালের পুর ভরুন। তারপর ডিমের মতো আকার দিন এটিকে। এ ভাবে সব ক'টি ছানার বল তৈরি করে নিন।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে সব ক'টি ছানার বল ভাল ভাবে ভেজে নিন। সোনালী বাদামী রঙের করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে ছানার ডেভিল! সন্ধ্যায় চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications