Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
উল্টো রথের আগেই বাড়িতে বানিয়ে নিন পুরীর স্বাদের মিষ্টি গজা! রইল রেসিপি
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
রবিবার ছিল মহা রথযাত্রা। এইদিন পাঁপড় ভাজা খাওয়ার কথা সকলেই বলে থাকে। তবে রথযাত্রার সঙ্গে জড়িত আরও একটি সুস্বাদু রসালো খাবার আছে। যা শুনলে বা খেলেই আমাদের মনে পড়ে রথের কথা।
গ্রাম বাংলার মেলা হোক বা রথযাত্রার শুভ তিথি, বাঙালিরা মিষ্টি গজা খেয়ে থাকেন। অনেকেই আবার এটি ভীষণ পছন্দও করেন। মন ভোলানো স্বাদের এই মিষ্টি ছোটবড় সকলেরই প্রিয়। তবে একটা খেলে যেন ভরে না, আরও একটা নিতেই হয়। চলুন আজ তাহলে সেই রেসিপিই জেনে নেওয়া যাক-

কী কী লাগবে-
- ময়দা- ২ কাপ
- সাদা ঘি- ৪ টেবিল চামচ
- নুন- স্বাদ মত
- বেকিং পাউডার- ১/৪ চা চামচ
- জল- পরিমাণমত
- ঘি-১/৪ ক
- চিনি- ১ কাপ
- গোটা ছোট এলাচ- ৩-৪ টি
ভাপা-সর্ষে ইলিশের একঘেয়েমি কাটান, বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ইলিশের এই পদ!
কীভাবে বানাবেন-
- প্রতমে একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, নুন নিন। ময়দাতে তেল দিয়ে ভালো করে মেখে নিন। এরপর জল দিয়ে ময়দার ময়ান করে ডো তৈরি করুন। ৩০ মিনিট ঢেকে রেখে দিন।
- এবার একটি ছোট বাটিতে ঘি ও ময়দা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন।
- অন্যদিকে একটি প্যানে জল নিয়ে তাতে চিনি ও এলাচ দিয়ে ঘন সিরাপ বানান। রসটা যখন বেশ ঘন হয়ে আসবে, তখন আঙুলের মধ্যে নিয়ে একটা তারের মতো হলে নামিয়ে নিন।
- ময়দা মাখাটি তিনভাগে ভাগ করুন। প্রত্যেকটি ভাগ থেকে আবার তিনটি করে লেচি কাটুন। প্রতিটা লেচি নিয়ে গোল পাতলা রুটি বানিয়ে নিন।
- এবার প্রতি রুটির উপর ১ চা চামচ করে ঘি ও ময়দার মিশ্রণ দিয়ে ৩ টি রুটি একত্রে করে একসাথে চেপে চেপে মুড়ে রোল করে নিন। মাথায় রাখবেন, যাতে ভিতরে কোনও হাওয়া না ঢোকে।
- ছুরি দিয়ে রোল করা রুটি ১ ইঞ্চি মাপ করে কেটে নিন। বাকি রুটি দিয়ে এই একইভাবে করে নিন।
- প্রতিটা পিস নিয়ে রুটিবেলার চাকতিতে চেপে বেলে কিছুটা পাতলা করে নিন।
- এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে কম আঁচে ডুবো তেলে খাজাগুলি গাঢ় বাদামী হওয়া অবধি ভেজে নিন।
- ভাজা হলে চিনির সিরাপে ভিজিয়ে ২-৩ মিনিট হাই হিটে ফুটিয়ে নিন।
- এবার চিনির সিরাপ থেকে তুলে নিলেই রেডি আপনার আমার পছন্দের খাজা।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Before the reverse chariot, make the sweet taste of puri at home! Here is the recipe
Story first published: Tuesday, July 9, 2024, 19:51 [IST]
Other articles published on Jul 9, 2024



Click it and Unblock the Notifications