Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভোজের শেষে পাতে পড়ুক বেনারসি হালুয়া! অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতেই
শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে বাঙালির ভোজন সম্পূর্ণ হয় না! তা সে চাটনি হোক অথবা পায়েস কিংবা কোনও মিষ্টি। ভরপেট খাওয়ার পর মিষ্টি কিছু চাই-ই-চাই! আজ আপনাদের জন্য রইল বেনারসি হালুয়ার রেসিপি। এটি বানাতে সময়ও লাগে কম, আর স্বাদে সত্যিই এর তুলনা হয় না কোনও। তাহলে দেখে নিন, বাড়িতে কী ভাবে তৈরি করবেন বেনারসি হালুয়া।

বেনারসি হালুয়া তৈরির উপকরণ
দেড় কাপ কুমড়ো
আধা কাপ চিনি
আধা কাপ ঘি
আধা কাপ খোয়া ক্ষীর
দুই কাপ দুধ
এক মুঠো আমন্ড
এক মুঠো কাজুবাদাম
আধা চা চামচ ছোটো এলাচ
বেনারসি হালুয়া তৈরির পদ্ধতি
১) প্রথমে কুমড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
২) কড়াইতে দুধ জ্বাল দিতে থাকুন। দুধ ঘন ঘন নাড়বেন।
৩) দুধ ফুটে ফুটে গাঢ় হয়ে এলে কুমড়োর পেস্ট দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন।
৪) ফুটে ফুটে একেবারে ঘন হয়ে এলে আঁচ নিভিয়ে দিন।
৫) অন্য একটি প্যানে ঘি গরম করে বাদামগুলি হালকা ভেজে তুলে নিন। এবার তার মধ্যে খোয়া এবং চিনি দিয়ে নাড়ুন।
৬) এবার দুধ ও কুমড়ো মিশ্রণটি ঢেলে দিন। সবকটি উপকরণ একসঙ্গে নাড়তে থাকুন। কিছুক্ষণ রান্না হতে দিন।
৭) তারপর আমন্ড, কাজুবাদাম এবং এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে বেনারসি হালুয়া!
টিপস
-খাবারের স্বাদ আরও বাড়াতে এতে কেশর মেশাতে পারেন।
-স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন।
-হালুয়ার টেস্ট আরও বাড়াতে আরও কিছু শুকনো ফল এবং বাদাম মেশাতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications