Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Banana Ketchup Recipe: কলা দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক সস, জমে যাবে চপ-পকোড়ার সঙ্গে!
কাটলেট, পকোড়া, চাউমিন, রোল, সবকিছুর সঙ্গেই একটু সস না হলে ঠিক জমে না! যে কোনও মুখরোচক খাবারের সঙ্গে একটু সস হলেই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আট থেকে আশি - প্রায় সকলেই সসের ভক্ত। তবে বেশিরভাগ সময়ই আমরা টমেটো সস অথবা চিলি সস খাই। এবার এই সসের সাম্রাজ্যে নতুন প্রতিদ্বন্দ্বী কলার সস! ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ফ্রাইড চিকেন এবং আরও অনেক খাবারের সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে। জেনে নিন এর সহজ রেসিপি।

কলার সস তৈরির উপকরণ
৪-৫টা কলা
১ চা চামচ দারুচিনি গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
আধ কাপ ব্রাউন সুগার
অর্ধেক কাপ ভিনেগার
১ টেবিল চামচ সয়া সস
১ চা চামচ রসুন কুচি
১ চা চামচ আদা বাটা
স্বাদ অনুযায়ী লবণ
আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলুন হোয়াইট সস পাস্তা, রইল রেসিপি
কলার সস তৈরির পদ্ধতি
১) প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন।
২) কম আঁচে কড়াই বসিয়ে তাতে কলার পেস্ট, সাদা ভিনেগার, ব্রাউন সুগার, সয়া সস, রসুন কুচি, আদা বায়া, দারুচিনি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং নুন দিন। সব উপকরণ ভালো করে নাড়াচাড়া করুন কিছুক্ষণ।
৩) মিশ্রণটি থকথকে হয়ে এলে আলাদা পাত্রে নামিয়ে রাখুন।
৪) কলার মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কলার সস।
৫) এবার সসটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন এই সস।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications