Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আপনি কি মেয়োনিজ প্রেমী? তাহলে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু মেয়োনিজ
মুখরোচক যেকোনও খাবারের সঙ্গে মেয়োনিজ না হলে যেন চলে না। মেয়োনিজ খেতে পছন্দ করেন ছোট থেকে বড় সবারই। বার্গার হোক বা রোল, এমনকি পিৎজাও মেয়োনিজ ছাড়া যেন অসম্পূর্ণ। ফাস্ট ফুডে এই মেয়োনিজ দেওয়া বাধ্যতামূলক। তবে বাজারে পাওয়া মেয়োনিজের দাম যেরকম বেশি, তেমনই স্বাদেও তফাৎ রয়েছে। তাই এবার থেকে আপনি এটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানো সহজ, তবে জানতে হবে সঠিক পরিমাণ। সঠিক পরিমাণ জানলে আপনিও সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু মেয়োনিজ।
অনেকের বাড়িতে এই মেয়োনিজ বানাতে যান, কিন্তু অনেক সময় ঠিকমতো হয় না বা ফেটে যায়। আবার কখনো তেল বেশি হয়ে যায়। ফলে মেয়োনিজ বানানো হয় না আর। চলুন দেখে নেওয়া যাক, চটজলদি কীভাবে আপনি আপনার পছন্দের মেয়োনিজ বানাবেন-

কী কী লাগবে-
- ডিম- ১টি
- সাদা সর্ষের গুঁড়ো- হাফ চা চামচ
- সাদা গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
- লেবুর রস- ১ টেবিল চামচ
- চিনি- ১/৪ চা চামচ
- নুন- সামান্য
- তেল- ৩-৪ কাপ
কীভাবে বানাবেন-
- প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। এই দুটিকে আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিতে হবে।
- এবার দুটো মিশ্রণকে একসাথে করে এর মধ্যে সাদা সর্ষের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য নুন ও চিনি মিশিয়ে বিট করতে থাকুন।
- মিক্স করে রাখা উপকরণগুলি একটি ব্লেন্ডারে নিন। মনে রাখবেন, ব্লেন্ডার যেন ধীর গতিতে চলে এবং উপর থেকে অল্প অল্প করে তেল ঢালতে হবে।
- তবে কিছুক্ষণ পর পর তেল দিতে হবে, একসঙ্গে নয়।
- মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে সাথে সাথে ব্লেন্ডার বন্ধ করে দিন। ২ মিনিটেই কিন্তু রেডি আপনার মেয়োনিজ।
অসহ্য গরমে ছাঁচ ছাড়াই ঘরে বানিয়ে ফেলুন পছন্দের টক দই, লাগবে স্রেফ একটি মাত্র উপাদান
তবে এটি বানাতে কিছু সাবধানতা মেনে চলতে হবে।
যেমন-
- ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করা যাবে না। ডিম রুম টেম্পারেচারে থাকলে তবেই ব্যবহার করুন।
- এছাড়াও তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে যখনই মিশ্রণটি একদম ঘন হয়ে যাবে, তখনই বুঝবেন যে আর তেল দিতে হবে না। যদি বানানোর সময় মেয়োনিজ ফেটে যায়, তাহলে আরেকটা ডিম ফাটিয়ে নিয়ে ব্লেন্ড করতে থাকুন। এতে মিশ্রণটি আবার জমে যাবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications