Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অসহ্য গরমে ছাঁচ ছাড়াই ঘরে বানিয়ে ফেলুন পছন্দের টক দই, লাগবে স্রেফ একটি মাত্র উপাদান
গরম থেকে বাঁচতে টক দই খেতে পছন্দ করেন অনেকেই। আমরা সকলেই জানি টক দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এই তীব্র গরমে রোজ পাতে নিয়মিত টক দই থাকলে পেটের সমস্যা কমে, শরীর ঠাণ্ডা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে বাজারে কেনা টক দইয়ে সেই আগের মত স্বাদ নেই। সঙ্গেই হারিয়েছে ঘনত্ব। তাই বলে কি দই খাবেন না? এমত অবস্থায় সবথেকে ভালো বাড়িতে বানানো টক দই খাওয়া।
সাধারণত দেখা যায়, টক দই ঘরে পাতার জন্য টক দইয়ের ছাঁচ ব্যবহার করা হয়। অর্থাৎ দুধে সামান্য টক যোগ করে টক দই বানিয়ে ফেলা যায়। কিন্তু যদি ধরুন আপনার কাছে দই পাতার জন্য ছাঁচ নেই, তাহলে কি টক দই খাবেন না? হ্যাঁ নিশ্চয়ই খাবেন। আজকের প্রতিবেদনে দেখবেন কীভাবে ছাঁচ ছাড়াই টক দই বানানো সম্ভব। এটি অত্যন্ত সহজ ও সরল পদ্ধতি। ঘরোয়া সাধারণ একটি উপাদান দিয়েই টক দই পাতা সম্ভব। এটি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে।

ঘরে ছাঁচ ছাড়াই টক দই পাততে আপনার প্রয়োজন শুধুমাত্র কাঁচালঙ্কা ও দুধ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আপনি শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেই পেতে পারেন গাঢ় টক দই। এর জন্য প্রয়োজন ৫০০ মিলি দুধ ও ২ টো কাঁচা লঙ্কা। কীভাবে বানাবেন, চলুন জেনে নেওয়া যাক-
প্রথমে গ্যাসে দুধ জ্বাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপরে ঘরের তাপমাত্রায় দুধ ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে কাঁচালঙ্কার বোঁটা-সহ ২ টো লঙ্কা দুধের মধ্যে দিয়ে দিন। তবে মনে রাখবেন, কাঁচা লঙ্কাগুলি যাতে দুধে সম্পূর্ণ ভাবে ডুবে থাকে। এবার এই পাত্রটি সম্পূর্ণ ভাবে ঢেকে ১০ থেকে ১২ ঘণ্টা রেখে দিন। তবে কোনওভাবেই ফ্রিজে রাখবেন না। ১০ থেকে ১২ ঘন্টা পর খুলে দেখবেন আপনার পছন্দের টক দই তৈরি হয়ে গিয়েছে। এই কাঁচা লঙ্কার বোঁটায় এমন কিছু এনজাইম থাকে যার ফলে দুধ কেটে দিয়ে সহজেই দইতে পরিণত হয়।
অনেকরই কোন পাত্র ব্যবহার করবেন বুঝতে পারেন না। এরজন্য আপনি অবশ্যই একটি স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, পাতলা এবং ঘন দই সেট করার প্রক্রিয়া কিন্তু আলাদা। ঘন দইয়ের জন্য, নিশ্চিত করুন দুধের তাপমাত্রা একটু বেশি। তবে পাতলা দইয়ের ক্ষেত্রে তা লাগবে না।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications