Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চায়ের আড্ডায় সঙ্গী হতেই পারে আলু পিঁয়াজের কচুরি, দেখে নিন রেসিপি
বাঙালির বিকেলের জলখাবার বেশ মুখরোচক না হলে চলে না। গরম চায়ের সঙ্গে মুচমুচে নানা স্বাদের চপ, পকোড়া হলে তো কথাই নেই। তবে চপ, পকোড়া তো প্রায় রোজই খাওয়া হয়। এবার স্বাদ বদলাতে খান আলু-পিঁয়াজের কচুরি। শিখে নিন রেসিপি।
উপকরণ
ময়দা ২ কাপ, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, গোটা ধনে, গোটা জিরা, গোটা মৌরি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ৪ টেবিল চামচ বেসন, ১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ চাট মশলা, পাতিলেবুর রস, ২টো আলু সেদ্ধ মাখা, এক চিমটি হিং, পরিমাণমতো সাদা তেল বা ঘি।

তৈরির পদ্ধতি
একটা পাত্রে ময়দার সঙ্গে নুন, তেল মিশিয়ে নিন। এতে অল্প অল্প করে জল দিয়ে মাখুন ভাল করে। ময়দার ডো যেন নরম হয়। ময়দা মাখা হয়ে গেলে আধা ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। তারপর আবার অল্প তেল ঠেসে নিন ময়দার ডো।
কড়াইতে তেল গরম করে হিং, গোটা ধনে, গোটা জিরা, গোটা মৌরি ভেজে নিন কিছুক্ষণ। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজের রঙ লালচে হয়ে এলে এতে বেসন দিয়ে দিন। নাড়াচাড়া করতে থাকুন। বেসন ভাজা হয়ে এলে সেদ্ধ আলু মাখা দিয়ে দিন। এর সঙ্গে নুন, চিনি ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে রান্না করুন। আলুর পুর তৈরি হয়ে এলে নামিয়ে নিন।
এবার ময়দা মাখা থেকে লেচি কেটে নিয়ে, তাতে আলুর পুর ঢোকান। ভাল করে মুখ বন্ধ করে বেলে নিন। কচুরির সাইজ খুব একটা বড় হবে না, ছোটো সাইজের গড়বেন। কড়ায় সাদা তেল গরম করে কচুরিগুলো উল্টেপাল্টে ভাল করে ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন আলু-পিঁয়াজের কচুরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications