বিকেলটা জমে যাবে, যখনই হাতে পাবেন এক প্লেট ঠাণ্ডা দই বড়া, রইল রেসিপি

Posted By: Bhagysree Sarkar

এই গরমে একটু ঠাণ্ডা কিছু খেলেই যেন শান্তি হয়। তবে যদি হয় ঠাণ্ডা ঠাণ্ডা দই বড়া, তাহলে তো কোনও কথাই হবে না। দই বড়া খেতে পছন্দ করেন অনেকেরই। সুস্বাদু এই খাবারটি তৈরির রেসিপি জানা থাকলে সহজেই ঘরে তৈরি করে খাওয়া যাবে।

ঘরে তৈরি খাবার তুলনামূলক স্বাস্থ্যকরও বটে। তাই কিনে আনার চাইতে একটু সময় নিয়ে ঘরেই বানিয়ে নেওয়া ভালো। সুস্বাদু দইবড়া তৈরির রেসিপি-

dahi vada
  • কী কী লাগবে-

টক দই- হাফ কাপ
নুন ও বিট নুন- স্বাদ মত
ধনেপাতা ও পুদিনা পাতা- প্রয়োজন মত
কাঁচালঙ্কা- স্বাদ মত
আমচুর পাউডার- ১ চা চামচ
ঝুরি ভাজা- প্রয়োজন মত
প্রয়োজন মত ভাজা মশলা (গোটা জিরে, ধনে ও শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করা)

কীভাবে বানাবেন-

  • প্রথমে বিউলির ডাল ২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ছেঁকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে।
  • এবার পেস্ট করা ডাল এ অল্প নুন ও ভাজা মসলা মিশিয়ে সাদা তেলে বড়াগুলো ভেজে নিতে হবে।
  • ভাজা বড়া একটা পাত্রে নুন মেশানো ফুটন্ত জলে ভিজিয়ে রাখতে হবে। ১০মিনিট পর জল থেকে চেপে চেপে বড়াগুলো তুলে নিতে হবে।
  • অন্যদিকে তেঁতুলের চাটনি বানিয়ে নিতে হবে। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার ও বিট নুন মিশিয়ে একটা চাটনি বানাতে হবে।
  • টক দইয়ে ভাজা মসলা, অল্প চিনি ও বিট নুন মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে।
  • সব শেষে একটা প্লেটে বড়াগুলো রেখে ওপর থেকে টক দইয়ের মিশ্রণ, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, ঝুড়ি ভাজা আর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
  • আপনি চাইলে বেশকিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন। প্রায ১ ঘণ্টা হলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Sunday, June 9, 2024, 16:20 [IST]
X
Desktop Bottom Promotion