একটু অন্য ধরনের চিংড়ির পদ খেতে চান? চেখে দেখুন আম চিংড়ি কাসুন্দি, রইল প্রণালী

Posted By:

চিংড়ির যে কোনও পদই ভোজনরসিক বাঙালির বড় প্রিয়। সে মালাইকারি হোক বা ভাপা, পাতে পড়লেই জিভে জল। গরম গরম ভাতের সঙ্গে চিংড়ির যে কোনও পদই একেবারে জমে যায়। সর্ষে চিংড়ি, মালাইকারি, ভাপা, এগুলো হামেশাই তৈরি হয় বাঙালির হেঁশেলে। এবার বানিয়ে ফেলুন নতুন স্বাদের আম চিংড়ি কাসুন্দি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। জেনে নিন রেসিপি।

Aam Chingri Kashundi

আম চিংড়ি কাসুন্দি তৈরির উপকরণ

৭-৮টা বাগদা চিংড়ি

এক টেবিল চামচ পোস্ত

দেড় টেবিল চামচ সাদা সর্ষে

এক টেবিল চামচ কালো সর্ষে

একটা মাঝারি সাইজের কাঁচা আম

চারটে কাঁচা লঙ্কা

৫-৬ কোয়া রসুন

পরিমাণমতো জিরে গুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য হলুদ গুঁড়ো

পরিমাণমতো জল

পরিমাণমতো সর্ষে তেল

আরও পড়ুন : পোস্ত দিয়ে নতুন রান্নার স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ডিম পোস্ত

আম চিংড়ি কাসুন্দি তৈরির পদ্ধতি

১) প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। কাঁচা আমের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

২) একটা ছোটো বাটিতে পোস্ত ও সর্ষে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে মিক্সিতে দিন, সঙ্গে গ্রেট করা আম, চারটে কাঁচা লঙ্কা, রসুন ও সামান্য জল দিয়ে ভাল করে পেস্ট করে নিন।

৩) কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলো ভেজে নিন। তারপর ওই কড়াইতেই আরও একটু সর্ষে তেল দিয়ে মশলার পেস্টটা পুরোটা দিন। সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা আঁচে কষিয়ে নিন কিছুক্ষণ।

৪) এরপর তিন-চারটে কাঁচা লঙ্কা, পরিমাণমতো জিরে গুঁড়ো ও জল দিয়ে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে দিন যাতে রান্নায় তাড়াতাড়ি ফুট আসে।

৫) গ্রেভিটা ফুটে এলে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিন। আরও কিছুক্ষণ ফোটান। নামানোর আগে ওপরে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে মিশিয়ে দিন। ব্যস তৈরি আম চিংড়ি কাসুন্দি! এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion