Winter Diet For Pregnant Women: শীতকালে গর্ভবতী মহিলারা রোজ খান এই ৫ খাবার, সুস্থ থাকবে মা ও শিশু!

মাতৃত্ব, প্রত্যেক মহিলার জীবনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মা হওয়ার যাত্রাপথ কতটা যন্ত্রণাদায়ক, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রেগনেন্সির সময় মহিলাদের শারীরিক ও মানসিক, উভয় দিকেই বহু রকমের পরিবর্তন আসে। তাই, এই সময়ে সামগ্রিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। আর, সুস্থ থাকতে গেলে সবার আগে নজর দিতে হবে দৈনন্দিন খাদ্যাভ্যাসের দিকে।

Food Items That Are Essential To Eat During Pregnancy

গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া মা ও সন্তান উভয়ের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়। জেনে নিন, গর্ভবতী মহিলাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কোন কোন খাবার থাকা উচিত -

বাদাম

বাদাম

শীতকালে গর্ভবতী মহিলারা আখরোট, আমন্ড, কাজুবাদাম, খেজুর খেতে পারেন। বাদামে ফাইবার, ভিটামিন এবং খনিজ যেমন ফোলেট, পটাসিয়াম ও আয়রন থাকে। হাড় এবং দাঁতের বিকাশে সহায়তা করে বাদাম। তবে মিষ্টি ড্রাই ফ্রুটস খাবেন না। কারণ এতে প্রক্রিয়াজাত শর্করা এবং লবণ থাকে প্রচুর পরিমাণে।

ডিম

ডিম

ডিম প্রোটিনের চমৎকার উৎস। ডিম আমাদের শরীরে কোলিন, লুটেইন, ভিটামিন বি 12 এবং ডি, রাইবোফ্ল্যাভিন এবং ফোলেটের মতো পুষ্টি সরবরাহ করে। হাড় মজবুত করতেও সাহায্য করে ডিম। এ ছাড়া, শিশুর হাড় ও পেশীর বিকাশে সাহায্য করে।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি

শীতের সময় প্রচুর সবুজ শাকসবজি খান, যেমন পালং শাক, মেথি, ইত্যাদি। সবুজ শাক আমাদের শরীরে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট এবং পটাশিয়াম সরবরাহ করে। এ ছাড়াও, শাকে ফলিক অ্যাসিড থাকে, যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত সমস্যা হওয়ার ঝুঁকি কমায়।

মাছ

মাছ

স্যালমন, টুনা, সার্ডিন, ম্যাকেরেলের মতো ফ্যাটি ফিশ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা শরীরের প্রদাহ কমাতে পারে এবং নির্দিষ্ট ইমিউন কোষ সক্রিয় করে। এই সব মাছে জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন ডি-ও থাকে। গবেষণা অনুসারে, গর্ভাবস্থায় মাছ খাওয়া গর্ভস্থ শিশুর জ্ঞানীয় বিকাশেও সাহায্য করে।

ডাল

ডাল

বিনস, মসুর ডাল, মটর এবং চিনাবাদাম প্রোটিন, ফাইবার, খনিজ, আয়রন এবং ফাইটোকেমিক্যালের দারুণ উৎস। গর্ভাবস্থায় এগুলি খেলে উচ্চ মানের স্তন দুগ্ধ তৈরিতে সাহায্য হয় এবং হবু মায়ের শরীরে আরও বেশি পরিমাণে রক্ত উৎপাদন হয়।

Story first published: Tuesday, January 3, 2023, 18:53 [IST]
X
Desktop Bottom Promotion