Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শিশুর ওজন বাড়াতে চান? পাতে নিয়মিত রাখুন এই খাবারগুলি
আপনার শিশুর বয়স বাড়ার সঙ্গেই তার ওজন বৃদ্ধি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু শিশুর উচ্চতা ও বয়সের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ওজন বাড়ে না। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে একজন মা ভীষণ উদ্বিগ্ন হন। খাবার নিয়ে বহু শিশুই বায়না করে! মুখোরোচক না হলে সেই খাবার খাওয়ানো মুশকিল। মনে রাখবেন, আপনার শিশুর ওজন তখনই বৃদ্ধি পায় যখন আপনি তাকে উচ্চ প্রোটিন এবং পুষ্টিকর খাবার খাওয়ান। যখন আপনি খুব বেশি খাওয়ান তখন নয়।
ওজন কম থাকলে শিশুর বৃদ্ধি বাধা পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে শরীরে ছোট থেকেই বাসা বাঁধে নানা রোগ। শিশুদের নানা রকম জাঙ্ক ফুড, ভাজাভুজি, চকোলেটের দিকে বেশি নজর থাকে। এতে প্রচুর ক্যালোরি থাকলেও পুষ্টিগুণ প্রায় নেই। তাই প্রতিটি পর্যায়ে আপনার শিশুকে কী খাবার দেওয়া উচিত তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক শিশুর ওজন বৃদ্ধির উপায় হিসেবে কোন কোন খাবারগুলি সহায়ক-

- কলা
বিশেষজ্ঞরা বলছেন, ছয় মাস বয়সের পর থেকে শিশুকে কলা দেওয়া যেতে পারে। কলায় প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ রয়েছে। যা শিশুর শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
- অ্যাভোকাডো
ওজন বৃদ্ধির জন্য অ্যাভোকাডো বেশ কার্যকরী। এটি ফ্যাট, ক্যালোরি সমৃদ্ধ। এর পুষ্টি উপাদান ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
- মুরগির মাংস
আমরা সকলেই জানি, প্রোটিনের অন্যতম উৎস মুরগির মাংস। এটি পেশি মজবুত করে শিশুর ওজন বৃদ্ধি করে। তবে প্রতিদিন খাদ্য তালিকায় মাছ ও সপ্তাহে এক দুই দিন মুরগির মাংস রাখুন।
- ডিম
প্রোটিনের উৎস হিসেবে আরও যে খাবারটির নাম উঠে আসে তা হল ডিম। প্রতি ১০০ গ্রাম ডিমে প্রায় ১৪ গ্রাম প্রোটিন রয়েছে। যা শিশুর ওজন বৃদ্ধিতে অপরিসীম। তাই শিশুর প্রতিদিনের খাবারে ডিম রাখুন। একটি ডিম প্রোটিন, ভিটামিন, মিনারেল, সবকিছুর চাহিদা পূরণ করে থাকে।
- দুধ
দুধ শিশুদের ওজন বৃদ্ধিতে একটি আর্দশ খাবার। এক বছর থেকে শুরু করে বড় বাচ্চাদের গরুর দুধ খাওয়া যেতে পারে। প্রাকৃতিক প্রোটিন এবং কার্বোহাইড্রেটের প্রধান উৎস। প্রতিদিন শিশুকে দুই গ্লাস দুধ খাওয়ানো শিশুর স্বাস্থের জন্য উপকারী। এছাড়াও আপনি দিতে পারেন বাটার। এটিও স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস।



Click it and Unblock the Notifications